মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

২০২৪ সালের ওজন কমানোর সেরা ডায়েট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অন্যান্য বছরের মতো ২০২৪ সালেও মানুষ ওজন কমাতে ও শরীরকে ফিট রাখতে ডায়েটে অনেক পরিবর্তন এনেছে। যার মধ্যে কিছু ডায়েট প্ল্যান বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি নতুন বছরে ওজন কমানোর লক্ষ্য নির্ধারণ করেন, তবে আপনিও নিম্নোক্ত ডায়েট প্ল্যানগুলো অনুসরণ করতে পারেন-

লো ফ্যাট ডায়েট

কম চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করে সহজেই ওজন কমানো যায়। এ ধরনের ডায়েটে থাকা খাবারে চর্বির পরিমাণ সীমিত রাখা হয় ও ক্যালোরি গুনে খাবার খাওয়া হয়। এতে থাকে- ফল, সবজি, ডিমের সাদা অংশ, ডাল, কম চর্বিযুক্ত দুধ ও দই এ খাবারের গুরুত্বপূর্ণ অংশ।

ভেগান ডায়েট

নিরামিষ খাবার আমাদের শরীরের জন্য খুবই ভালো। এই ডায়েটে এমন কোনো জিনিস খাওয়া হয় না, যা আমিষ। নিরামিষ খাবারে আমরা সবুজ শাকসবজি, ফলমূল, শস্য ও বাদামকে খাদ্যের একটি অংশ করি।

আরো পড়ুন : চাষের মাছ খাওয়া ক্ষতি না উপকারী?

ফ্লেক্সিটারিয়ান ডায়েট

২০২৪ সালের সেরা ওজন কমানোর ডায়েটগুলোর মধ্যে ফ্লেক্সিটারিয়ান ডায়েটও উল্লেখেযোগ্য ভূমিকা রাখে। একটি ফ্লেক্সিটারিয়ান ডায়েটের মধ্যে বেশিরভাগই উদ্ভিদ-ভিত্তিক খাদ্য যেমন- ফল, শাকসবজি, শস্য ও ডাল থাকে।

তবে মাঝে মধ্যে মাংস, মাছ বা ডিমের মতো খাবার অন্তর্ভুক্ত করতে পারেন। এই ডায়েট শরীর সুস্থ রাখতে, ওজন নিয়ন্ত্রণে ও স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে। সবচেয়ে ভালো দিক হলো, এই ডায়েট অনুসরণ করাও বেশ সহজ।

ইন্টারমিটেন্ট ফাস্টিং

ওজন কমানোর জন্য বিরতিহীন উপবাস বা ইন্টারমিটেন্ট ফাস্টিং ২০২৪ সালে আবির্ভূত হয়েছিল। এটি খাওয়ার একটি উপায় যেখানে খাওয়ার সময় কয়েক ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ। বাকি সময়ে উপবাস পালন করা হয়। এই প্রক্রিয়ায় শরীর ক্ষুধা নিয়ন্ত্রণ করে ও ওজন কমাতে সাহায্য করে।

১৬/৮ এই পদ্ধতির সবচেয়ে বিখ্যাত পদ্ধতি। যাতে দিনে ১৬ ঘণ্টা উপবাস রাখা হয় ও বাকি ৮ ঘণ্টা খাবার খাওয়া হয়। এই পদ্ধতি শুধু ওজন কমাতেই সাহায্য করে না, এটি শরীরের জন্যও স্বাস্থ্যকর অভ্যাস বলে বিবেচিত।

সূত্র: বোল্ডস্কাই

এস/ আই.কে.জে/ 

সেরা ডায়েট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250