সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

পাঠ্যবইয়ে দুই তরুণ র‍্যাপার সেজান ও হান্নানের গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৫

#

সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে জায়গা পেয়েছেন আলোচিত দুই তরুণ র‍্যাপার সেজান ও হান্নান। ‘ইংলিশ ফর টুডে’ বইয়ের ‘আ নিউ জেনারেশন’ অধ্যায়ে ছাত্র–জনতার আন্দোলনে তাদের গানের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ‘আওয়াজ উডা’ এবং ‘কথা ক’ শিরোনামের গান মুক্তি পায়। এ দুটো গানই পরিচিতি এনে দেয় নারায়ণগঞ্জের এই দুই র‍্যাপারকে। কারণ গান দুটি আন্দোলনে প্রেরণা জুগিয়েছে।

পাঠ্যবইয়ে নিজের নাম দেখে গর্বিত র‌্যাপার হান্নান।

গণমাধ্যমকে তিনি বলেন, “খুবই ভালো লাগার একটি মুহূর্ত। আমরা আগে বইয়ে অনেককে নিয়ে জানতে পারছি। পরের প্রজন্ম আমাদের নিয়ে পড়াশোনা করবে, এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত।”

 ‘আওয়াজ উডা’ প্রকাশের পর গ্রেফতার হন হান্নান। ১২ দিন কারাভোগ করেন তিনি। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন মুক্তি পান এই তরুণ র‍্যাপার। বিরুদ্ধ সময়ে ‘কথা ক’ প্রকাশের পর আত্মগোপনে থাকতে হয়েছিল সেজানকে।

ওআ/ আই.কে.জে/

পাঠ্যবই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250