শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয় পাকিস্তানে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১২ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানের বাহাওয়ালপুর ও মুরিদকের মতো জায়গাগুলো এখন ভারতের কাছে ‘সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয়।’ স্থানীয় সময় আজ সোমবার (১২ই মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। পাশাপাশি তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্রের ভয়ে ভীত নয় ভারত। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি ‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এতে তিনি পাকিস্তান ও সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের নিরাপত্তা নীতি কী হবে—তাও স্পষ্ট করেন। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার জন্য পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। বাহাওয়ালপুর ও মুরদিকের মতো জায়গাগুলোকে ‘সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয়’ বলে উল্লেখ করেছেন তিনি।

মোদি তার ভাষণে পাকিস্তানের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কোন শর্তে নির্ধারিত হবে, তা পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেন, ইসলামাবাদের কোনো ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ ভারত বরদাশত করবে না। ২২ মিনিটের ভাষণে মোদি ভারতের নিরাপত্তানীতির তিন মূল স্তম্ভ ব্যাখ্যা করেন। ‘অপারেশন সিঁদুরের’ পর এ নীতিতে বড় পরিবর্তন এসেছে।

মোদি বলেন, ‘প্রথমত, ভারতের ওপর যে কোনো সন্ত্রাসী হামলার কড়া এবং নির্ধারক জবাব দেওয়া হবে। ভারত তার নিজস্ব শর্তে পাল্টা আঘাত হানবে, সন্ত্রাসের উৎসস্থলে লক্ষ্য স্থির করে। দ্বিতীয়ত, ভারত পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভীত হবে না। এ অজুহাতে পরিচালিত যে কোনো সন্ত্রাসী ঘাঁটি সুনির্দিষ্ট এবং সিদ্ধান্তমূলক হামলার মুখোমুখি হবে। তৃতীয়ত, ভারত আর সন্ত্রাসী নেতা ও তাদের আশ্রয়দাতা সরকারগুলোকে আলাদা সত্তা হিসেবে দেখবে না।’

মোদি উল্লেখ করেন, অপারেশন সিঁদুরের সময় বিশ্ববাসী আবারও পাকিস্তানের ‘ঝামেলাপূর্ণ বাস্তবতা’ দেখেছে। তিনি বলেন, বিশ্ব দেখেছে, ‘কীভাবে উচ্ছেদ হওয়া সন্ত্রাসীদের জানাজায় পাকিস্তানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা প্রকাশ্যে অংশ নিয়েছেন। এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদে পাকিস্তানের গভীরভাবে জড়িত থাকার প্রমাণ।’

এইচ.এস/

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250