ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যতম দুটি দলের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক করেছেন। আজ সোমবার (১২ই জানুয়ারি) বেলা ৩টায় মো. মামুনুল হকের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এনসিপি জানিয়েছে, দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় তারা আগামী নির্বাচন, গণভোট ও সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
এনসিপির একটি সূত্র জানায়, ১১-দলীয় জোটে আসন বণ্টন নিয়ে কিছু জটিলতা চলছে। দুই নেতার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত হয়েছে ১১-দলীয় জোট। এই জোটের দলগুলো হলো- জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজাম-ই-ইসলাম পার্টি, ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
খবরটি শেয়ার করুন