সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বিশ্বের সবচেয়ে দামি চালের নাম জানা আছে কি?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে বাজারে বিভিন্ন দামের চাল ও গম পাওয়া যায়। সেখান থেকে মানুষ তার বাজেট ও চাহিদা অনুযায়ী শস্য নির্বাচন করে। সাধারণত ভালো এবং প্রিমিয়াম মানের চালের দাম প্রতি কেজি প্রায় ১০০-২০০ টাকা হতে পারে। তবে পৃথিবীতে এমন চালও আছে যা বিক্রি হয় রেকর্ড দামে। এই ধান জাপানে চাষ করা হয়।

ওয়েবসাইট অডিটি সেন্ট্রালের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের এই চালটি বিশ্বের সবচেয়ে দামি চাল। মূল্যের কারণে এর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও আছে।

আরো পড়ুন : পুরনো টিভি, ল্যাপটপ কিংবা মোবাইলে লুকিয়ে আছে সোনা!

ভাতে প্রচুর পুষ্টি রয়েছে, তবে ‘কিনমেমাই প্রিমিয়াম রাইস’ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে দাবি করা হয়। এই জাপানি ধানের মোট ৫টি জাত উদ্ভাবিত হয়েছিল ১৭ বছর আগে। এটির স্বাদ বাদামের মতো।

যদিও দাবি করা হয় এই চালে ৬ গুণ বেশি এলপিএস আছে, যা স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে প্রচলিত চালের চেয়ে ১.৮ গুণ বেশি ফাইবার এবং ৭ গুণ বেশি ভিটামিন বি১ রয়েছে। রান্না করার আগে এটি ধোওয়ার দরকার নেই এবং এটি হালকা মিষ্টি এবং সুগন্ধযুক্ত।

এই চালের দামের কথা শুনলে চমকে যাবেন আপনিও এই চালের দাম ছিল ২০১৬ সালে প্রতি কেজি ৯,১২৩ টাকা। এ সময় এটিকে বিশ্বের সেরা চাল ঘোষণা করা হয়। বর্তমানে এর দাম কেজি ১০ হাজার টাকার ওপরে।

এস/ আই.কে.জে/


কিনমেমাই প্রিমিয়াম রাইস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250