শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

ঢাবির র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার কারণ রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১২ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত পিছিয়ে পড়ার পেছনে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগকে অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, অতীতে মেধার পরিবর্তে রাজনীতিকরণকে প্রাধান্য দেওয়ায় এবং মানসম্মত গবেষণাধর্মী প্রকাশনার অভাব থাকায় অ্যাকাডেমিক পারফরম্যান্সে এই ঘাটতি তৈরি হয়েছে। 

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, একাডেমিক যোগ্যতা ও ফলাফলের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। তিনি বলেন, যদি ফলাফল ও খাঁটি মেধা যাচাই করে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা যায় এবং শিক্ষকদের নিয়মিত প্রকাশনার চর্চা বাড়ানো যায়, তবেই বিশ্ববিদ্যালয়ের এই নেতিবাচক অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব। 

শিক্ষায়তনের মান উন্নয়নে গবেষণা পত্রের প্রকাশনা ও সাইটেশনের (উদ্ধৃতি) গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় উচ্চমানের প্রকাশনা ও সাইটেশনের ক্ষেত্রে আমরা এক ধরণের ঘাটতি লক্ষ্য করেছি।

বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর উদাহরণ টেনে তারেক রহমান বলেন, সেখানে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি—সবই নির্ধারিত হয় একাডেমিক পারফরম্যান্সের ভিত্তিতে। তিনি বলেন, বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে ডিন হওয়া বা বিভিন্ন বিভাগের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে একাডেমিক পারফরম্যান্সই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচিত হয়।

প্রধানমন্ত্রী এই ধরনের সংস্কারগুলোকে ভবিষ্যতে অগ্রাধিকার দেওয়ার জন্য উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের প্রতি আহ্বান জানান।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক জাতীয় কর্মশালায় অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি স্কুল পর্যায়ে সরকার কারিগরি ও ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে বলে জানান।

জে.এস/

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250