শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারফিউ বাড়ল ১০ ঘণ্টা

গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জীবন, কাটছে আতঙ্ক

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় আরও একটি মামলা করেছে পুলিশ। এ নিয়ে সংঘর্ষকে কেন্দ্র করে মামলার সংখ্যা দাঁড়াল চারটিতে। এসব মামলায় মোট আসামি ৩ হাজার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে এসব মামলায় আরও ১১৯ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর আজ শনিবার (১৯শে জুলাই) রাত ৮টা থেকে গোপালগঞ্জে ফের কারফিউ শুরু হয়। আগামীকাল রোববার (২০শে জুলাই) সকাল ৬টা পর্যন্ত থাকবে এ কারফিউ।

গোপালগঞ্জে গত বুধবার (১৬ই জুলাই) এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালান। পরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান। দিনভর সংঘর্ষে পাঁচজন নিহত এবং পুলিশ, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন।

সংঘর্ষের পর থেকেই থমথমে গোপালগঞ্জের পরিস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। শহরে টহল চলছে। তবে সংঘর্ষের পর আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় খুব ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। শহরবাসীর মধ্যে আতঙ্ক কাটতে শুরু করেছে। তবে এখনো বাইরে জনসমাগম অনেক কম।

রিকশাচালক রহমত আলী কারফিউ শিথিল হওয়ায় তিনদিন পর শনিবার সকালে রিকশা নিয়ে বেরিয়েছিলেন। তিনি বলেন, ‘বাড়িতে চাল-ডাল নেই। ছেলেমেয়েদের জন্য বাজার করা দরকার। তাই বাইরে বেরিয়েছি। কিন্তু রাস্তায় লোকজন না থাকায় রোজগার হচ্ছে না।’

জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বিভিন্ন সড়কে রিকশা-ইজিবাইক চলাচল বেড়েছে। সকালে কিছু কিছু দোকান খুলেছে। কাঁচাবাজারেও বেড়েছে বিকিকিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লোকজনের আনাগোনাও। তবে এখনো প্রাণচাঞ্চল্য ফেরেনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলেছে, অভিযান চালিয়ে  নতুন করে আরও ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিয়ে মোট গ্রেপ্তার হয়েছেন ২৯৩ জন। এর মধ্যে সদর থানায় ৯৯, কাশিয়ানী থানায় ৫৭, মুকসুদপুর থানায় ৮৮, টুঙ্গিপাড়ায় ২৭ এবং কোটালীপাড়া থানায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউ আরও ১০ ঘণ্টা বাড়িয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান আজ জারি করা এক সরকারি আদেশে বলেন, ‘শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।’

এর আগে বৃহস্পতিবার রাতে জারি করা আরেকটি আদেশে জেলা প্রশাসন শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য গোপালগঞ্জে কারফিউ শিথিল করেছিল। স্থানীয় প্রশাসন বলেছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের পর কারফিউ সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জে.এস/

কারফিউ গোপালগঞ্জ গোপালগঞ্জে সহিংসতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250