মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বেক্সিমকো গ্রুপ ও শাইনপুকুর সিরামিকস পরিচালনার জন্য ৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বোর্ডে থাকছেন না শিল্প গ্রুপটির সাবেক ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান।

সুপ্রিম কোর্টের মৌখিক নির্দেশনা ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, দুই প্রতিষ্ঠানের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সালমানের ভাই এ এস এফ রহমান।

শাইনপুকুর সিরামিকস বোর্ডের অন্যান্য সদস্য হবেন ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ। এছাড়া, করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে।

শাইনপুকুরের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী একইসঙ্গে শাইনপুকুর ও বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এখানেও কোম্পানির মনোনীত পরিচালক থাকবেন ইকবাল, আজমল ও কামরুন নাহার।

শাইনপুকুরের একজন স্বতন্ত্র পরিচালক হবেন শাহ মঞ্জুরুল হক। আরেকজন করপোরেট কোড অনুযায়ী নিয়োগ পাবেন।

সালমান এফ রহমানকে ছাড়াই দুই প্রতিষ্ঠানের বোর্ড পুনর্গঠনের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের পরিচালনা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন বোর্ডকে বিএসইসির বিধান মেনে চলতে এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা করে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।

২০২৪ সালের দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে বেক্সিমকো গ্রুপ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পার হচ্ছে। সেসময় গ্রুপটির কিছু কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ওই বছরের আগস্টে গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন।

একপর্যায়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বিএসইসি বেক্সিমকো ফার্মায় ৯ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছিল। সেই নিয়োগ চ্যালেঞ্জ করে কোম্পানিটি আদালতে যায়।

এরপর থেকে কোম্পানিটির হিসাব অনুমোদন বা আর্থিক ফলাফল প্রকাশের জন্য পর্ষদের কোনো সভা অনুষ্ঠিত হয়নি। প্রতিকূল পরিস্থিতি ও ব্যবসায়িক জটিলতার কথা উল্লেখ করে গত ৩ সেপ্টেম্বর সালমান এফ রহমানের পদত্যাগের বিষয়ে বিএসইসিকে চিঠি দেয় বেক্সিমকো ফার্মা।

১৯৭৬ সালে যৌথভাবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন সালমান। দীর্ঘবছর ধরে কোম্পানির পর্ষদে দায়িত্ব পালন করেছেন তিনি।

সালমান এফ রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250