বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

ঢাকায় দুপুরে বিএনপির র‍্যালি, ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ৮ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আজ র‌্যালি বের করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার (৮ই নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হবে। বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া এভিনিউতে গিয়ে র‌্যালি শেষ হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। র‌্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, দলটির দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী মঞ্চ নির্মাণ তদারকি করছেন।
তিনি বলেন, স্মরণকালের ঐতিহাসিক র‍্যালি হবে এটি। আমাদের আগের কর্মসূচিগুলোতে নানা প্রতিবন্ধকতা থাকতো, যে কারণে নেতাকর্মীরা নির্বিঘ্নে তাতে যোগ দিতে পারতেন না। এবার সেই পরিস্থিতি নেই। আশা করছি, র‌্যালিতে লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সফল করবে।

আই.কে.জে

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250