শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকার *** নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা *** খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর *** দেশে ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন শেখ হাসিনা: ডিএসসিসি প্রশাসক *** ‘শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে’ *** সড়ক দুর্ঘটনায় এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু *** ইরান যুদ্ধ নিয়ে ফোনে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডার খবর *** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী

নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনায় শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ। আজ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা জানান সংশ্লিষ্ট পল্লী বিদ্যুতের এজিএম তোজাম্মেল হক।

প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম তোজাম্মেল হক জানান, ঘটনাস্থলে গিয়ে মিটার, তার ও মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ পর্যবেক্ষণ করা হয়েছে। কাটআউট অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ট্রান্সফরমারের ফিউজও কাটেনি। মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচও অক্ষত রয়েছে। তাই শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সুযোগ নেই। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

তবে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে। বাড়িটির বৈদ্যুতিক তার পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি। তবে অধিকতর তদন্তে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে আজ সংবাদ সম্মেলনে এমপি নুসরাত তাবাসসুম জানান, পল্লী বিদ্যুতের এজিএম গণমাধ্যমকে জানিয়েছেন, তার বাড়িতে আগুন লাগার ঘটনায় শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। এ বক্তব্যের কারণে ওই কর্মকর্তার চাকরির কোনো ক্ষতি হলে তিনি নিজেকে দায়ী মনে করবেন বলে উদ্বেগ প্রকাশ করেন।

নুসরাত বলেন, ‘সত্য কথা বলতে এখন আমি ভয় পাচ্ছি। তার এই কথার কারণে এজিএম সাহেবের চাকরির কোনো ক্ষতি হয়ে গেলে তার জন্য আমি দায়ী হয়ে যাব।’

এর আগে, গত বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা এবং দৌলতপুর উপজেলা নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।

নুসরাত তাবাসসুম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250