শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকার *** নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা *** খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর *** দেশে ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন শেখ হাসিনা: ডিএসসিসি প্রশাসক *** ‘শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে’ *** সড়ক দুর্ঘটনায় এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু *** ইরান যুদ্ধ নিয়ে ফোনে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডার খবর *** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী

বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রদূত ছিলেন খালেদা জিয়া। তার সময় শিক্ষার বিনিময়ে খাদ্য, নারীদেরকে বিনা বেতনে এসএসসি পর্যন্ত পড়ার খরচ সরকার দিত। এটি আস্তে আস্তে বাড়ানো হবে। এ বিষয়ে বর্তমান সরকারপ্রধানকে অনুরোধ করব যাতে বিএ পাশ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করার ব্যবস্থা গ্রহণ করা হয়।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসবে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। স্পিকার বলেন, এবার সংসদে নারীরা পুরুষদের চেয়ে অনেক স্মার্ট। তাদের মধ্যে ৫ জন ব্যারিস্টার, ৬ জন ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার কৃতি নারীরা আছেন। তারা কেউ সরাসরি নির্বাচিত কিংবা মহিলা আসনে নির্বাচিত হয়েছেন। তাদের জ্ঞান, সংসদীয় আচরণ দেখে আমি মুগ্ধ হয়েছি।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার।

নানা আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উৎসব। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

হাফিজ উদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250