বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

ওটিটিতে জয়া আহসানের দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোরবানির ঈদে জোড়া সিনেমা নিয়ে হাজির হয়েছিলেন জয়া আহসান। এবার দুর্গাপূজার আবহে এসেছে তার নতুন সিনেমা ‘ফেরেশতে’। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমা গত শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে। এ মাসে জয়ার আরও দুই সিনেমা ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’ মুক্তি পাবে ওটিটিতে।

পিপলু আর খানের পরিচালনায় তৈরি হয়েছে জয়া আর শারমিন। সিনেমার গল্প দুই নারীকে নিয়ে। জয়া একজন অভিনেত্রী, অন্যজন তার সহকারী। করোনা মহামারির কারণে তারা দুজন গৃহবন্দী জীবন কাটাতে বাধ্য হয়। জয়ার তারকাখ্যাতি এবং শারমিনের সাধারণ জীবনের পার্থক্য একসময় তাদের সম্পর্ককে জটিল করে তোলে। এতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে মহসিনা আক্তার।

গত ১৬ই মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জয়া আর শারমিন। এবার দেখা যাবে ঘরে বসে। ২৫শে সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।

অন্যদিকে বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর গত বছরের ২৭শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল নকশীকাঁথার জমিন। হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুই বোন রাহেলা ও সালেহার গল্প।

এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। আরও আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ। এটি বানিয়েছেন আকরাম খান। চলতি মাসে আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।

জে.এস/

জয়া আহসান বাংলা সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250