মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

দুই তারকার গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

লা লিগায় মৌসুমের প্রথম তিন ম্যাচের দুটিতেই ড্র নিয়ে কিছুটা অনাকাঙ্ক্ষিত শুরু পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এরপর গতকালের ম্যাচসহ জয় পেল টানা দুটিতে। রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে নেমে অবশ্য রিয়ালকে বেশ ভালো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। পরে ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপে দুজনেই গোল করলেন পেনাল্টিতে। ফলে স্বাগতিক সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল।

শনিবার (১৪ই সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। শুরুর দিকে উভয় দলই একে অপরের রক্ষণে হানা দিয়েছে। যেখানে উভয়কেই রক্ষা করেছে গোলরক্ষকরা। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া ম্যাচের দ্বিতীয় মিনিটে সার্জিও গোমেজের ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান। অষ্টাদশ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস ধরে বক্সে ঢুকে শট নেন এমবাপে, যা ফিরিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক।

এরপর স্বাগতিকদের একটি শট ফেরে গোলপোস্টে লেগে। এভাবে বিরতির আগে তাদের আরও একটি শট ক্রসবারে লাগে। অন্যদিকে রিয়ালও রক্ষণে বাধা পেয়ে গোল না পাওয়ার হতাশায় পুড়তে থাকে। ফলে দুদলই বিরতিতে যায় গোলশূন্য ড্র নিয়ে।

আরো পড়ুন : ক্যামেরুনকে হারিয়ে বিশ্বকাপ কোয়ার্টারে ব্রাজিল

দ্বিতীয়ার্ধেও রিয়াল মাদ্রিদ বেঁচে যায় ভাগ্যের জেরে। সোসিয়েদাদ তারকা সুসিক দ্বিতীয় দফায় হতাশ হন তার শট পোস্টে লেগে ফেরায়। ম্যাচের ৫৭তম মিনিটে আর্দা গুলারের জোরালো শট বক্সে সোসিয়েদাদের ডিফেন্ডার গোমেজের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন সাম্প্রতিক সময়ে পড়তি ফর্মের কারণে কিছুটা সমালোচনার মুখে থাকা ভিনিসিয়ুস। চলতি মৌসুমের ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় গোল পেলেন, অবশ্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দুটিই পেনাল্টিতে পেয়েছেন।

মিনিট দশেক পর ম্যাচে ফেরার সুযোগ পেতে পারত সোসিয়েদাদ, তাদের ফ্রি-কিক ও হেড দেওয়া বল কোর্তোয়া ক্রসবারের ওপর দিয়ে পাঠান। ৭৫তম মিনিটে দ্বিতীয় দফায় রিয়াল লিড পায় ম্যাচের দ্বিতীয় পেনাল্টিতে। এবার বক্সে ফাউলের শিকার হন আগের গোল করা ভিনিসিয়ুস, রেফারি পেনাল্টি দেন ভিএআর মনিটরে রিপ্লে দেখে। সফল স্পট কিকে রিয়ালের ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন এমবাপে। যা লা লিগায় তার তৃতীয় গোল।

এই জয়ে ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে শিরোপাধারীদের রিয়ালের পয়েন্ট ১১। যা তাদের টেবিলের দুইয়ে তুলে দিলো। সমান পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ভিয়ারিয়ালের। ৪ ম্যাচে সবকটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে রয়েছে।

এস/ আই.কে.জে

রিয়াল মাদ্রিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250