শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

একই দিনে বাংলাদেশে সুপারম্যান ও ক্যারাটে কিড

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

শেষ হচ্ছে প্রতীক্ষা। মানবজাতির বিপদের বন্ধু হয়ে আবার ফিরছে সুপারম্যান। ১১ই জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে ডিসি স্টুডিওর ব্যানারে তৈরি প্রথম সিনেমা ‘সুপারম্যান’। একই দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে সিনেমাটি। সুপারম্যানের সঙ্গে এ দিন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মুক্তি পাচ্ছে মার্শাল আর্ট সুপারস্টার জ্যাকি চ্যানের নতুন সিনেমা ‘ক্যারাটে কিড: লিজেন্ডস’।

‘লুক অ্যাট দ্য স্কাই! ইজ ইট আ বার্ড? ইজ ইট আ প্লেন? নো, ইটস সুপারম্যান’। মেট্রোপলিসের আকাশে, লাল-নীল কস্টিউমে সুপারম্যানকে উড়তে দেখে সবাই এভাবেই বিস্মিত হয়েছিল। সেই বিস্ময় এখনো ম্লান হয়ে যায়নি। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এ জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান। নির্মাতা জানিয়েছেন, এবারের সুপারম্যান একটু বেশিই রাজনৈতিক।

সম্প্রতি দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস গান জানান, নতুন সিনেমায় সুপারম্যান অর্থাৎ ক্লার্ক কেন্ট একজন অভিবাসী। আমেরিকার একটি সংবাদপত্রে কাজ করে। বর্তমানে আমেরিকার যে নীতি, সেখানকার সামাজিক ও রাজনৈতিক বলয়ে গভীর প্রভাব ফেলছে, সেই অভিবাসননীতির সমালোচনা রয়েছে এতে। সিনেমাটি এমন এক মানুষের গল্প, যে আরেকটি দেশে উন্নত জীবনের সন্ধান করছে।

২০১০ সালে মুক্তি পাওয়া ‘দ্য ক্যারাটে কিড’ সিনেমার সিকুয়েল ‘ক্যারাটে কিড: লিজেন্ডস’। এতে দেখা যাবে, লি নামের এক তরুণ তার মায়ের সঙ্গে বেইজিং থেকে নিউইয়র্কে আসে এবং সেখানে তার মার্শাল আর্টের যাত্রা শুরু হয়। প্রথম পর্বের মতো এবারও জ্যাকি চ্যান অভিনয় করেছেন মিস্টার হান চরিত্রে। মিস্টার হান তার অতীতের ব্যর্থতা ও ভয়কে জয় করে ডেনিয়েল লারসোর সঙ্গে হাত মিলিয়ে লিকে কারাতে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে।

স্টার সিনেপ্লেক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250