শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

ভারতকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিতে রাশিয়ার সঙ্গে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৬ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিতে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে আলোচনা চলছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সামরিক রপ্তানি বিভাগের প্রধান দিমিত্রি শুগায়েভ এই খবর জানিয়েছেন। খবর রয়টার্সের।

দিমিত্রি বলেছেন, ‘ভারতের কাছে আমাদের কয়েকটি এস-৪০০ ব্যবস্থা আছে। এই খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। নতুন সরবরাহ নিয়েও আলোচনা চলছে।’

২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫৫০ কোটি ডলারের একটি সামরিক সরঞ্জাম ক্রয়ের চুক্তি করে ভারত। ওই চুক্তি অনুযায়ী, ভারতকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পাঁচটি দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহের কথা।

ভারতকে এরই মধ্যে তিনটি এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহ করেছে রাশিয়া। সরবরাহে তারিখ একাধিকবার পরিবর্তন করা হয়েছে। শেষ দুটি ইউনিট ২০২৬ ও ২০২৭ সালে ভারতের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।

গত সোমবার (১লা সেপ্টেম্বর) চীনের তিয়ানজিন শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে তারা পরস্পরকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন। মোদি বলেন, কঠিন সময়েও ভারত-রাশিয়া পাশাপাশি থেকেছে।

জে.এস/

নরেন্দ্র মোদি ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250