শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট *** রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময় *** কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক *** লাইসেন্স ছিল না টুপটুপ রিসোর্টের, ৪ মাস আগে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস *** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত

কমেছে আলু-রসুনের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভরা মৌসুমে বাজারে প্রচুর সরবরাহ থাকার পরেও লাগামহীন রয়েছে সবজির দাম। ষাটের নিচে তেমন কোনো সবজি নেই বললেই চলে। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে আলুর দাম। প্রায় আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। কেজিতে ২০-৩০ টাকা কমেছে রসুনের দাম।

শুক্রবার (২রা ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লম্বা বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, গোল বেগুন ৮০-৯০ টাকা, ফুলকপি ৪০-৫০ পিস, বাঁধাকপি ৪০-৫০ টাকা, শিম ৮০-১০০ টমেটো ৭০-৮০, পেঁপে ৪০-৫০ টাকা, করলা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, ঢেঁড়শ ৭০-৮০ টাকা মান ও সাইজভেদে লাউ ৭০-১০০ টাকা, শশা ৫০-৬০, মূলা ৪০-৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা গেল সপ্তাহজুড়ে কিছুটা কমে বিক্রি হয়েছে।

এছাড়াও শাকের মধ্যে সরিষা শাক আঁটি ১৫ টাকা, ডাটা শাক ১৫ টাকা, পালং ১৫-২০ টাকা, লাউ শাক ৪০-৫০, লাল শাক ১৫ টাকা, বথুয়া শাক ১৫-২০ টাকা আঁটি বিক্রি হচ্ছে। তবে বাজারে দোকানের তুলনায় ভ্যানে কিংবা ফুটপাতের দোকানগুলোতে প্রত্যেক সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে আলুর দাম কিছুটা কমেছে। ৪০ টাকায় নেমেছে আলুর কেজি। এছাড়াও ভ্যান গাড়িতে কিছু ছোট সাইজের আলু ৩৫ টাকাতেও বিক্রি হতে দেখা গেছে। তবে দেশি আলু বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। ভরা মৌসুমেও কমছে না পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ ৯০-১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কোনো কোনো বাজারে ১১০-১২০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। 

তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে রসুনের দাম। প্রতি কেজি আমদানি করা রসুন ২২০-২৪০ টাকা বিক্রি হতে দেখা গেছে। নতুন দেশি রসুন ২০০-২২০ টাকা কেজি। এছাড়াও আদা ২২০-২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ

অপরদিকে অস্বস্তি রয়েই গেছে মাছ-মাংসের বাজারে। আবারও ২০০ টাকা ছাড়িয়েছে ব্রয়লার মুরগীর দাম। সোনালি ৩০০-৩৩০ টাকা। আবারও গরুর মাংস ৭০০-৭৫০ টাকায় দাম উঠেছে।

মাছের বাজারে সাইজ ভেদে তেলাপিয়া ২২০-২৩০ ও পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা। যা গেল সপ্তাহেও একই দামে বিক্রি হয়েছে। অন্য মাছের মধ্যে মাঝারি ও বড় আকারের চাষের রুই, কাতলা ও মৃগেল মাছের দাম প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা। এছাড়াও ৬০০ টাকার নিচে নেই পাবদা, টেংরা, কই, বোয়াল, চিতল, আইড় ও ইলিশ মাছ। মাছ যত বড় তার দাম ততো বেশি দামে বিক্রি হচ্ছে।

এসকে/ 

আলুর দাম রসুনের দাম কমেছে দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৬

সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৬

২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৬

রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৬

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক

🕒 প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250