সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

চটজলদি বানিয়ে ফেলুন আমের মজাদার দুই রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিকেলের নাশতার জন্য পাকা আম দিয়ে কী তৈরি করা যায়, তাই ভাবছেন? আবার ওদিকে খুব বেশি কসরতও করতে চাইছে না মন। পরিস্থিতি এমন, তাই তো? ঘরে যদি পাকা আম থাকে, তাহলে নাশতা নিয়ে বাড়তি চিন্তার কিছু নেই। বিকেলের নাশতা হিসেবে আম দিয়ে তৈরি মজাদার দুই রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।

পাকা আমের ঠাণ্ডাই

উপকরণ

পাকা আমের পিউরি ১ কাপ, সাগুদানা আধা কাপ, লাচ্চা সেমাই আধা কাপ, দুধ ১ লিটার, কনডেন্সড মিল্ক আধা কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, পাকা আম কিউব করে কাটা (ইচ্ছে মতো), কাঠবাদাম কুচি ১ টেবিল চামচ।

প্রণালি

প্রথমে দুধে সাগুদানা দিয়ে সেদ্ধ করুন। ঘন হলে সঙ্গে কনডেন্সড মিল্ক ও অর্ধেক গুঁড়া দুধ দিয়ে নেড়েচেড়ে পিউরি করে রাখা আম দিয়ে দিন। একটু নেড়েচেড়ে নামিয়ে ঠাণ্ডা করুন। অন্য পাত্রে ঘি গরম করে সেমাই হালকা ভেজে নিন। তারপর সঙ্গে গুঁড়া দুধ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে রাখুন। এরপর সেগুলো একটি গ্লাসে স্তরে স্তরে সাজান। প্রথমে সাগুদানা ও দুধের মিশ্রণ দিন। তার ওপর সেমাই ও বাদাম কুচি দিন। শেষে পাকা আমের কিউব দিয়ে পরিবেশন করুন আমের ঠাণ্ডাই।

আম–দইয়ের মিশালি

উপকরণ

পাকা আমের পিউরি ১ কাপ, দুধ, চিড়া ও মুড়ি ১ কাপ করে, টক দই আধা কাপ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, মধু ১ চা-চামচ, বাদাম ও কিশমিশ প্রয়োজন মতো।

প্রণালি

চিড়া ও মুড়ি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। তারপর বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। সবশেষে বাদাম ও কিশমিশ দিয়ে ফ্রিজে রাখুন ১৫ মিনিট। তারপর পরিবেশন করুন।

জে.এস/


আমের রেসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250