রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

সাত মাস পর আবার মঞ্চে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৬ পূর্বাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকের দৃশ্য। ছবি: থিয়েটার ফ্যাক্টরির সৌজন্যে

পঞ্জিকার পাতা থেকে মাত্রই বিদায় নিয়েছে আষাঢ়। প্রকৃতিতে এখনো লেগে আছে আষাঢ়ের রূপ-রং-গন্ধ। বৃষ্টিস্নাত এই দিনে মঞ্চে ফিরছে থিয়েটার ফ্যাক্টরির সাড়া জাগানো নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। প্রায় সাত মাস পর আজ ১৭ই জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির ৪১তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতিতে।

আষাঢ়স্য প্রথম দিবসে প্রথম মঞ্চে আসে ২০১৯ সালে। নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে। ঢাকা, চট্টগ্রাম, কলকাতাসহ বিভিন্ন স্থানে এ পর্যন্ত ৪০টি প্রদর্শনী হয়েছে। সর্বশেষ প্রদর্শনী হয় গত বছরের ২০শে ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে। আদিকবি কালিদাসকে উপজীব্য করে রচিত হয়েছে আষাঢ়স্য প্রথম দিবসে। মোহন রাকেশের মূল রচনা থেকে নাটকটি বাংলায় রূপান্তর করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনা দিয়েছেন অলোক বসু।

নির্দেশক অলোক বসু জানান, মহাকবি কালিদাসকে কেন্দ্র করে নাটকটি রচিত হলেও এটি তার জীবনী নয়। নাটকে কালিদাসের জীবনের এক বিচিত্র পর্ব তুলে আনা হয়েছে। একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে কালিদাসের আবির্ভাব। তার জীবনে প্রেম ও প্রকৃতির প্রভাব উঠে এসেছে এতে। ক্ষমতার সঙ্গে সৃজনশীলতার যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে কালিদাস কীভাবে কবিতার কাছে ফিরতে চেয়েছেন, সে গল্পই তুলে ধরা হয়েছে এ নাটকে।

জে.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250