বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

বিসিবির টাকায় সিঙ্গাপুর গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চোখে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন সাকিব আল হাসান।  রোববার (২১শে জানুয়ারি) দুপুর ১২টায় বিমানের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন সাকিব। চোখের চিকিৎসার জন্য টাইগার অলরাউন্ডারকে সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সেই ব্যয়ও বহন করছে। 

এ দিকে চিকিৎসা শেষে কবে দেশে ফিরবেন সাকিব, সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তাই বিপিএলের ঢাকা পর্বের বাকি ম্যাচগুলোতে তিনি অনিশ্চিত।

রংপুর রাইডার্সের হয়ে গতকাল শনিবার বিপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলেছেন সাকিব। তামিমের দল ফরচুন বরিশালের কাছে হেরেই দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। বেশি কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব। আসর শুরুর আগেই চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার গুঞ্জন উঠলেও এক ম্যাচ খেলেই সিঙ্গাপুর যাচ্ছেন এই অলরাউন্ডার।

ফ্র্যাঞ্চাইজিটি আশা করছে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে যেন দেশে ফিরে আসেন সাকিব এবং পরের ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামি মঙ্গলবার মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিবের রংপুর।

শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় তিনি চোখে ওই জায়গা থেকে শেষ কিছুদিন ধরে ভুগছেন। চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছে। তারা ভালো বলতে পারবে সবশেষ কোন পরিস্থিতিতে আছে।’

ওআ/

বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250