শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী *** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল *** ‘শেখ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলছেন, আওয়ামী লীগ অপরিহার্য হয়ে উঠবে’ *** দাড়ি কামানোর মাধ্যমে পুরুষেরা ‘নারীদের মতো হওয়ার চেষ্টা’ করছেন!

এবার মুখ ঢাকা বোরকা পরে ভাইরাল হলেন লুবাবা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি সিমরিন লুবাবার। নিয়মিতই কাজ করে যাচ্ছেন অভিনয় ও মডেলিংয়ে। তার দাদা প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। 

তবে বিভিন্ন কারণে ভাইরাল হতেও দেখা যায় তাকে। কখনো শব্দ উচ্চারণের ভুলে, কখনো ভুল মন্তব্য করে বিতর্কের মুখে পড়তে হয়েছে লুবাবাকে। একবার ‘কেন্দে দিয়েছি’ বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ট্রলের স্বীকার হন এই শিশুশিল্পী।

গত বছর জুলাইয়ে বাংলাদেশের রাজধানী হিসেবে পাবনার নাম বলে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসে পরিণত হন তিনি। অক্টোবর মাসে ভাইরাল হন নিজেকে পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তুলনা করে। অনেকে মনে করেন, সবার দৃষ্টি আকর্ষণ করতেই ইচ্ছে করে ভুল করেন সিমরিন লুবাবা, তৈরি করেন বিতর্ক।

তবে এবার সিমরিন লুবাবা ভাইরাল হলেন মুখ ঢাকা বোরকা পরে ছবি পোস্ট করে। গত বছরের শেষদিকে থেকে হঠাৎ করে নিজেকে বোরকা ও হিজাব পরে প্রকাশ করেন লুবাবা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও। অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বোরকা পরার জন্য। অনেকে আবার বিষয়টিকে ‘আলোচনায় থাকার চেষ্টা’ দাবি করে কটাক্ষ করেছেন।

আরও পড়ুন: রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্য আকর্ষণীয় মনে হয়েছিল : তৃপ্তি দিমরি

তবে ৪ঠা জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ছবি দিয়ে চমকে দিয়েছেন সিমরিন লুবাবা। সেখানে তাকে দেখা গেছে মুখ ঢেকে বোরকা পরে হাজির হতে। আগেও বোরকা পরেছেন তিনি, তবে সেখানে মুখ খোলা ছিল তার। তাই এবার মুখ ঢাকা ছবিতে লুবাবার ছবিগুলো নজর কেড়েছে নেটিজেনদের। তার পোস্টটি ভাইরাল হয়েছে। ১৪ ঘণ্টার ব্যবধানে তার পোস্টটিতে রিয়েক্ট পড়েছে প্রায় ৯ হাজার। সেটিতে কমেন্ট পড়েছে এক হাজারেরও বেশি। সেই মন্তব্যে আছে ভালো ও মন্দ দুরকম প্রতিক্রিয়াই।

ভাইরাল হওয়া পোস্টটিতে সিমরিন লুবাবা লাভ ইমোজি যোগ করে ক্যাপশন দিয়েছেন, ‘মাশাল্লাহ বলতে ভুলবেন না’। অনেক নেতিবাচক মন্তব্য থাকলেও পোস্টটিতে ‘মাশাল্লাহ’ মন্তব্যের বন্যা বয়ে গেছে।

এসি/কেবি

সিমরিন লুবাবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250