শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী *** শেখ হাসিনার বিষয়টি ঢাকা ও দিল্লির ওপর ছেড়ে দিল ওয়াশিংটন, তারেক রহমানের প্রতি আস্থার ইঙ্গিত *** জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ *** স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে যা গন্ডগোল, তা কোর্টে নির্ধারণ হবে: স্বাস্থ্যমন্ত্রী *** মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি *** জাসদের কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক নেতা-কর্মী আটক *** জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক *** মিরপুরে স্বাস্থ্যসেবাকেন্দ্রের গেটে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা *** স্বাস্থ্যসেবাকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি ছিল কি না, তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার নির্দেশ: মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৬

#

হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। এর আগে গত ১৪ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।

রায়ের বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘হাসানুল হকের বিরুদ্ধে মূলত অভিযোগ সুপিরিয়র রেসপন্সিবিলিটি। তার দায়িত্ব ছিল শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে বিভিন্ন পলিসির বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তাদের বিভিন্ন রকমের সিদ্ধান্তের প্রেক্ষিতে কুষ্টিয়াসহ সারাদেশে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। ১০ জন সাক্ষী আমরা আদালতে উপস্থাপন করেছি। প্রত্যেকেই হাসানুল হক ইনুর সংশ্লিষ্টতা প্রমাণ করেছে। আমরা মনে করি সাক্ষ্য-প্রমাণে তার বিরুদ্ধে আনীত অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে। আমরা প্রত্যাশা করি তার সর্বোচ্চ শাস্তি হবে।’

গত বছরের ২৫ মার্চ ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় গত বছরের ১১ সেপ্টেম্বর। প্রসিকিউশন ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ওই দিনই ট্রাইব্যুনাল তা আমলে নেন। অভিযোগ গঠন করা হয় ২ নভেম্বর। আর সূচনা বক্তব্য শুরু হয় ৩০ নভেম্বর।

ইনুর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাসহ ১০ জন সাক্ষী দিয়েছেন। আর আসামিপক্ষে দুজন সাফাই সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শুরু হয় চলতি বছরের ১৩ এপ্রিল। যুক্তিতর্ক শেষ হলে ১৩ মে থেকে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়। এই মামলায় হাসানুল হক ইনু একমাত্র আসামি। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

হাসানুল হক ইনু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়টি ঢাকা ও দিল্লির ওপর ছেড়ে দিল ওয়াশিংটন, তারেক রহমানের প্রতি আস্থার ইঙ্গিত

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

পুলিশ পরিচয়ে ছেলের কণ্ঠ নকল, বাবার কাছ থেকে টাকা হাতিয়ে গ্রেপ্তার ২

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250