মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির *** সরকারি আহ্বানের পর যুক্তরাজ্যে হঠাৎ রেডিও কেনার হিড়িক কেন *** বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বুধবার দুপুরে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে *** ৫ ঘণ্টায় ৫৩ বছরের রেকর্ড ভাঙলেন ইসরায়েলি ভোটাররা *** এইচএসসি-সমমানের ফল প্রকাশের তারিখ পিছিয়ে ৩১ অক্টোবর *** যিশুর সঙ্গলাভের আশায় উপবাসের নির্দেশ, ১৯১ শিশুর মৃত্যুতে দোষী সাব্যস্ত খ্রিষ্টান ধর্মগুরু *** উগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করে খেয়ে ফেলার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার *** পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণে সহায়তা করবে চীন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসে ভারতের কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। এবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির শুরুতে সেই ভারতের সামনে পড়তে হচ্ছে। প্রতিপক্ষ হিসেবে ভারত বরাবরই কঠিন হলেও নিজেদের প্রস্তুতি নিয়ে আশাবাদী বাংলাদেশ হকি দলের অধিনায়ক আশরাফুল ইসলাম। তার বিশ্বাস, কোচের পরিকল্পনা অনুযায়ী সেরা খেলা খেলতে পারলে মাঠ থেকে ভালো ফল নিয়ে ফেরা সম্ভব।

ভারতের পাঞ্জাবে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকায় প্রাথমিক প্রস্তুতি সারার পর ভারতে গিয়েও প্রতিদিন দুই বেলা ঘাম ঝরিয়েছেন খেলোয়াড়েরা। মাঠের লড়াইয়ে নামার আগে দলের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি ঝরেছে অধিনায়কের কণ্ঠে।

গতকাল অনুশীলন শেষে আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো। আপনারা জানেন, আমরা এখানে এসে প্রতিদিন দুই বেলা অনুশীলন করছি। কালকে ম্যাচ, আজকে (গতকাল) সকালে অনুশীলন সেশন শেষ করলাম। আমাদের প্র্যাকটিস সেশন খুব ভালো গেছে। খেলোয়াড়েরা আত্মবিশ্বাস নিয়ে সবকিছু করছে। কোচ যেভাবে পরিকল্পনা করেছেন, সেভাবে সেরা খেলা খেলতে পারলে ভালো একটা ফল হবে।’

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না ভারত অধিনায়ক হারমানপ্রীত, ‘সব দলই এখানে প্রতিদ্বন্দ্বিতা গড়তে এবং জিততে এসেছে। সবাই শক্তিশালী এবং আমরা কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চাই না। সবাই এখানে সেরাটা দিতে এসেছে।’

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সর্বশেষ অংশ নিয়েছিল ২০২১ সালে। ঘরের মাঠে আয়োজিত সেই আসরে পঞ্চম হয়েছিল দল।

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250