বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

বীজবিহীন পেয়ারা চাষ করে সাড়া ফেলেছেন নাটোরের মাফিজুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৭ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাস্টার্স পাস করে চাকরি না পেয়ে কৃষি খামার গড়ে তোলার উদ্যোগ নেন নাটোরের মাফিজুল ইসলাম। এই লক্ষ্যে সদর উপজেলার সিংগাদহ গ্রামে পারিবারিক সহযোগিতায় ১১ বিঘা জমিতে গড়ে তোলেন কৃষি খামার। সেখানে হরেক রকম ফল আর ফসলের চাষ করেন মাফিজুল। দুই বছর আগে কৃষি গবেষকদের উদ্ভাবিত বীজবিহীন পেয়ারার জাতের সন্ধান পান তিনি।

এরপর রাঙ্গামাটি হর্টিকালচার সেন্টার থেকে একশ চারা সংগ্রহ করে গড়ে তোলেন বাগান। ৫ কাঠা জমিতে ১০০টি গাছ দিয়ে শুরু করে সফলতা পেয়েছেন মাফিজুল।

জানা গেছে, নাশপাতি, আপেল ও পেয়ারার সংমিশ্রণে তৈরি বারি-৪ জাতের এই পেয়ারা আবাদে খরচও অনেক কম। এছাড়া পেয়ারাটি সম্পূর্ণ বীজবিহীন হওয়ায় ভোক্তাদের আগ্রহের কারণে বাজারে এর চাহিদাও রয়েছে ভালো। কৃষি গবেষকদের সাত বছরের গবেষণায় উদ্ভাবিত বারি-৪ জাতের এই পেয়ারার আবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। জীবনকাল বেশি হওয়ায় এর বাণিজ্যিক সফলতা দেখছেন কৃষি কর্মকর্তারা।

এদিকে বাগান দেখতে এসে উচ্ছ্বসিত এলাকাবাসী। তারা বলছেন, বীজবিহীন এই পেয়ারার গুণগতমান অনেক ভালো। এর চাষ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া গেলে কৃষক ও ভোক্তারা উপকৃত হবেন।

বাগান ঘুরতে এসে সজীব হোসেন নামে এক যুবক বলেন, মাফিজুলের বাগানে সীডলেস (বীজ বিহীন) পেয়ারার আবাদ হয়েছে। যা দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। প্রথমে আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে সীডলেস পেয়ারা হয়। বাগানে এসে প্রথম সীডলেস পেয়ারা দেখলাম। এটা অত্যন্ত সুস্বাদু। অন্য যে কোনো জাতের পেয়ারার চেয়ে এর স্বাদ ভালো। একবার খেয়েই তুলনা করা যাবে।

আরও পড়ুন: আগাম আলু চাষে ভালো লাভ, খুশি লালমনিরহাটের কৃষকরা

কৃষি উদ্যোক্তা মাফিজুল ইসলাম বলেন, নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে মাস্টার্স পাস করে কোনো চাকরি পাচ্ছিলাম না। পরে নিজেকে কৃষির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিই। এরপর পরিবারের সহযোগিতায় পাশের এলাকায় ১১ বিঘা জমি লিজ নিয়ে একটি কৃষি খামার গড়ে তুলি। 

সেই খামারেই গত দুই বছর আগে ৫ কাঠা জমিতে শুরুতে ১০০টি বীজ বিহীন পেয়ারার গাছ রাঙ্গামাটি হর্টিকালচার সেন্টার থেকে এনে রোপণ করি। নাটোর অঞ্চলে এই জাতের পেয়ারা বাণিজ্যিকভাবে আমি প্রথম চাষ করেছি। এই সিজনে এই বাগান থেকে ১ লাখ টাকার পেয়ারা ও ২ লাখ টাকার চারা বিক্রি করেছি। এখনো বেশ কয়েক লাখ টাকার চারা প্রস্তুত আছে। 

মাফিজুল বলেন, বারি-৪ জাতের পেয়ারার স্বাদ ও গুণগতমান ভালো থাকায় বাজারের এর ব্যাপক চাহিদা রয়েছে। যার কারণে আমি নিজেও বাগানের পরিধি বৃদ্ধি করে এ বছর ৪ বিঘা জমিতে এ জাতের পেয়ারা গাছ রোপণ করেছি। 

তিনি আরও বলেন, বীজ বিহীন পেয়ারা চাষ করে সফল হয়েছি শুনে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বাগান দেখতে আসছেন। অনেকে এসে বাগান করার জন্য পরামর্শ নিচ্ছেন। 

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, তরুণ উদ্যোক্তা মাফিজুল নতুন জাতের পেয়ারা চাষ করে ভালো ফলাফল পেয়েছেন। বারি-৪ এই জাতের পেয়ারার বৈশিষ্ট্য হচ্ছে এটা দেখতে অনেক আকর্ষণীয়, অনেকটা নাশপাতির মতো। বীজ বিহীন হওয়ায় সব বয়সের মানুষ এটা খেতে পারেন। এ ফলের চাহিদাও রয়েছে। আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক তার সঙ্গে যোগাযোগ করছি। সেই সঙ্গে নতুন নতুন ফল-ফসল চাষ করতে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি।

এসি/ আই.কে.জে


পেয়ারা চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250