শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

অকটেন ও পেট্রলের দাম কমবে বেশী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হবে। চলতি মার্চের জন্য নির্ধারিত দামের প্রজ্ঞাপন জারি হতে পারে। এতে ডিজেলের দাম কমতে পারে প্রতি লিটারে ৪ টাকা। তবে অকটেন ও পেট্রলের দাম প্রতি লিটারে ১৫ টাকা কমানো হতে পারে। 

চলতি মাস (মার্চ) থেকেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণের নতুন পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। মূলত, এই সমন্বয়ের পরেই জ্বালানি তেলের দাম কমার আভাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জ্বালানি বিভাগ বলছে, লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম চার টাকা কমানো হতে পারে। বর্তমানে ১০৯ টাকার তেল ১০৫ টাকা নির্ধারণ করা হতে পারে।

তাছাড়া ১৩০ টাকা দরে বিক্রি হওয়া অকটেনের দাম লিটারপ্রতি ১১৫ টাকা এবং ১২৫ টাকা দরে বিক্রি হওয়া পেট্রোলের দাম ১১১ টাকা নির্ধারণ করা হতে পারে।

আরো পড়ুন: উত্তরায় ১৪ দিন যানজটের শঙ্কা, সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

সচিবালয়ে রোববার সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। আমরা চাই প্রতি মাসে মূল্য সমন্বয় হোক। অশা করি, চলতি মাসে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের দাম কমবে।

উল্লেখ্য, ডিজেলের দাম কমলে বাস ও ট্রাক মালিকদের খরচ কমার পাশাপাশি সেচের ব্যয়ও কমবে। অকটেন ও পেট্রোলের দাম কমলে গাড়ি ও মোটরসাইকেল ব্যবহারকারীদের ব্যয় কমবে। সেকারণে ডিজেলের দাম কমলে পরিবহন ভাড়াও সমন্বয় করা হতে পারে।

এসি/

টাকা জ্বালানির দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250