সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

টাকার জন্য জুয়ার প্রচারণায় চিত্রনায়িকা বুবলী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

একটি জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। প্রতিষ্ঠানটির জুয়ার অ্যাপের প্রচারণামূলক ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। 

যেখানে বুবলীকে বলতে শোনা যায়, ‘আমি বুবলী, (প্রতিষ্ঠানের নাম) একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছো? অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া করো না। জেতার আনন্দ উপভোগ করো, নিরাপত্তার স্বার্থে। যেখানে খেলা শুধু জেতার জন্য।’

জুয়ার বিজ্ঞাপনের প্রচারণায় এর আগেও পরীমণি, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহির মতো তারকাদের দেখা গেছে। 

এবার তাদেরই দলে যেন নাম লেখালেন বুবলী। প্রথমবারের মতো কোনো জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। যে কারণে ভক্তদেরও সমালোচনা শুনছেন এই নায়িকা। 

কেউ আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, টাকার জন্য শেষমেষ বুবলীও অসৎ কর্মকাণ্ডের প্রচারণা করলো। কারো কারো মন্তব্য, নিজ ভক্তদেরও জুয়াতে উৎসাহিত করলেন অভিনেত্রী। 

যদিও বুবলী ভক্তদের মন্তব্যের বিপরীতে কোনো জবাব দেননি। তিনি আপাতত একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কক্সবাজারে। 

ব্যক্তিজীবনে নানা কারণে আলোচিত বুবলী। কখনো বিয়ে, বিচ্ছেদ আবার সম্পর্ক নিয়েও আলোচনায় এসেছেন তিনি। সবশেষ নিজের পলকে যুক্ত করলেন জুয়ার বিজ্ঞাপন বিতর্ক। 

ওআ/কেবি


বুবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250