সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

৪৫০ ফুট উপরে পিরামিডের চূড়ায় কুকুর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি মিশরের গিজা জেলার দ্য গ্রেট পিরামিড। ছোট বড় ছয়টি পিরামিডের মধ্যে কুফু নামের পিরামিড সবচেয়ে বড় ও উঁচু। এসব পিরামিডে ওঠা নিষিদ্ধ বা ওঠার ব্যবস্থা নেই বলে ওপরের দৃশ্য দেখার একমাত্র উপায় হলো প্যারাগ্লাইডিং।

গত সোমবার (১৪ই অক্টোবর) অ্যালেক্স ল্যাং নামের এক পর্যটক যখন প্যারাগ্লাইডারে চড়ে ৪৫০০ বছরের পুরনো দ্য গ্রেট পিরামিডের ওপরের দৃশ্য উপভোগ করছিলেন, ঠিক তখনই হঠাৎ তার চোখে পড়ল, পিরামিডের এক কোনায় কিছু একটা নড়াচড়া করছে। ভালো করে লক্ষ করে দেখেন, পিরামিডের একেবারে ওপরে একটি কুকুর পাখি দেখে ঘেউ ঘেউ করছে, আর তখনই তার সাথে থাকা ক্যামেরা দিয়ে বন্দি করেন সেই দৃশ্য।

আরো পড়ুন : বিশ্বের কোন ৩ জন মানুষের পাসপোর্ট লাগে না?

৪৫০ ফুটের বেশি উচ্চতার এই পিরামিডের ওপরের অপ্রত্যাশিত এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অবাক করে দিয়েছে। কারণ, গ্রেট পিরামিডের সংরক্ষণ ও নিরাপত্তার বিষয় মাথায় রেখে পর্যটকদের পিরামিডের ওপর ওঠা কঠোরভাবে নিষিদ্ধ। মনে হচ্ছে, কারও সহযোগিতা ছাড়াই কুকুরটি পিরামিডের চূড়ায় উঠেছে।

এই কুকুর পিরামিডের এত উঁচুতে কীভাবে উঠল সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তবে, মঙ্গলবার বিকেলের দিকে কুকুরটি নিরাপদে গ্রেট পিরামিডের নিচে নেমে এসেছে।

মিশরের গিজার প্রাচীন গ্রেট পিরামিড নিয়ে পৃথিবীর মানুষের আগ্রহের কমতি নেই। ফারাও রাজা খুফুর রাজত্বকালে খ্রিস্টপূর্ব ২৫৮০ থেকে ২৫৬৫ সালের মধ্যে এই পিরামিড নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। গিজার তিনটি অসাধারণ পিরামিডের মধ্যে এটিই সবচেয়ে বড়। গ্রেট পিরামিড ইউনেসকোর ঘোষিত বিশ্ব ঐতিহ্য।

এস/ আই.কে.জে/

গ্রেট পিরামিড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250