শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

‘ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট মাঠে নামবে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম।

সোমবার (২৪শে ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাত্রিকালে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। আমরা বিষয়টি নোটিশে নিয়েছি। বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ পেট্রোলিং করবে। আজ থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কি না। না হলে আমাদের অন্য কৌশলে যেতে হবে।

আরও পড়ুন: ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার

তিনি আরও বলেন, অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সমাজবিরোধী সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগেই। যৌথবাহিনীতে একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে। পুলিশে এত বড় কম্পোনেন্ট নেই। এটি একটি জয়েন্ট পার্টি। ডেভিল হান্টে কারা ধরা পড়ছে আপনারা একটু দেখেন। বড় সন্ত্রাসী, চোরাকারবারি সবাই ধরা পড়ছে।

আইজিপি বলেন, একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। সেটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

এসি/কেবি


আইজিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250