রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্ত্রীকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন স্বামী। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী। দিশেহারা স্বামী আশপাশে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি। পরে নিরুপায় হয়ে চলন্ত বাইকে স্ত্রীর নিথর দেহ বেঁধে বাড়ি ফিরেছিলেন। সম্প্রতি, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মর্মান্তিক এই ভিডিওটি দেখে, যে কারও এটিকে সিনেমার কাহিনি মনে হতে পারে। কিন্তু এটি কোনো সিনেমার কাহিনি নয়। বাস্তবেই এমন একটি ঘটনা ঘটেছে ভারতের নাগপুর-মধ্যপ্রদেশ হাইওয়ের দেওলাপার এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ই আগস্ট দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের কারানপুর গ্রামের দিকে যাচ্ছিলেন অমিত বুমরা যাদব (৩৬) ও তার স্ত্রী জ্ঞ্যায়ার্সি যাদব (৩৫)। দেওলাপারের কাছে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে জ্ঞ্যায়ার্সি রাস্তায় পড়ে যান এবং ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় অমিত নিজেও আহত হন।

দুর্ঘটনার পর অমিত পথচারীদের কাছে সাহায্য চেয়ে চিৎকার করলেও, ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো গাড়ি থামেনি। কোনো উপায় না দেখে তিনি স্ত্রীর মৃতদেহ মোটরসাইকেলের পেছনে বেঁধে লোনারার দিকে ফিরে আসছিলেন।

হাইওয়ের একটি বনাঞ্চলে দুর্ঘটনার খবর পেয়ে দেওলাপার পুলিশ সেখানে পৌঁছালেও কোনো যানবাহন বা আহত ব্যক্তিকে খুঁজে পায়নি। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে পুলিশ তাকে শনাক্ত করে।

পুলিশ জানিয়েছে, তারা অমিতকে খুমারি টোল প্লাজার কাছে থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি সেখানে না থেমে চলে যান। পরে পুলিশ তাকে ধাওয়া করে তার বাড়িতে গিয়ে থামে।

নাগপুর গ্রামীণ অঞ্চলের পুলিশ সুপার হর্স এ পোদ্দার জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাগপুরের ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে মামলা দায়ের করা হবে।

ভারত ভিডিও ভাইরাল ভাইরাল ভিডিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250