শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে পোশাক কারখানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। শুধু ৮টি কারখানা বিভিন্ন কারণে বন্ধ রেখেছেন মালিকপক্ষ।

শনিবার (৫ই অক্টোবর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে দলে দলে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগদান করেছেন। কারখানা নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শিল্প-অধ্যুষিত গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার কারখানাগুলোতে চলছে উৎপাদন কার্যক্রম। সকাল ৮টার আগেই নারী-পুরুষ শ্রমিকরা দলে দলে তাদের কাজে যোগ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় শিল্প এলাকায় কাজ করছে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ছাড়া কারখানার নিজস্ব নিরাপত্তা কর্মীরা মূল ফটকে অবস্থান নিয়ে কাজ করছেন। শ্রমিকরা তাদের নিজেদের আইডি কার্ড প্রদর্শন করে কারখানায় প্রবেশ করছেন। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ৩০ ভাগ কারখানা খোলা রেখেছিলেন মালিকরা। বকেয়া বেতন পরিশোধ, বেতন ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিক আন্দোলনের কারণে বিভিন্ন কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। এ কারণে ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও  কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের বাস কি বাংলাদেশে!

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন, শ্রমিকদের লাগাতার আন্দোলন, ভাঙচুর, অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধের মতো নানা কর্মসূচির কারণে পোশাকশিল্প বড় ক্ষতির মুখোমুখি হয়েছে। বর্তমানে পোশাকশিল্পে স্বাভাবিকতা ফিরে আসছে। শুক্রবার ৩০ শতাংশ কারখানা খোলা ছিল।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, গাজীপুরে দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার মধ্যে শনিবার ৮টি কারখানা বিভিন্ন কারণে বন্ধ রেখেছেন মালিকপক্ষ। তবে অন্য সব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

এসি/কেবি

পোশাক কারখানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250