সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

রাজনীতি করলেই কেউ উচ্ছন্নে চলে যাবে এটা ঠিক না : বেবী নাজনীন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টাদের একজন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরেছেন। এখন থেকে গান ও রাজনীতিতে সক্রিয় হবেন বলে জানিয়েছেন এই শিল্পী। সামনের দিনগুলোতে নিজের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বেবী নাজনীন।

আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্নমতের শিল্পীদের ব্ল্যাকলিস্ট করা হয়েছিল বলে অভিযোগ করেন বেবী নাজনীন। তার কাছে জানতে চাওয়া হয়, শিল্পীদের কি রাজনীতি করা উচিত? এমন প্রশ্নে বেবী নাজনীন বলেন, ‘দলের প্রতি সমর্থন যে কোনো মানুষের ব্যক্তিগত ব্যাপার। কোন শিল্পী কোন দলের সমর্থন করবে, কোন দলের আদর্শের প্রতি দুর্বল থাকবে, এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। শিল্পীরা দেশের সম্পদ। একজন শিল্পীকে তার কাজের ক্ষেত্র সম্পর্কে জ্ঞান রাখতে হবে, তাকে বুঝতে হবে দেশের প্রতি তার দায়িত্ব কতখানি। সেসব বিষয় ঠিক রেখে কাজ করতে হবে। রাজনীতি করলেই আপনি উচ্ছন্নে চলে যাবেন, নষ্ট হয়ে যাবেন, খারাপ কাজে যুক্ত হয়ে যাবেন, এমনটা একজন শিল্পীর কাছ থেকে কাম্য নয়। সাধারণ মানুষ শিল্পীদের ভীষণ ভালোবাসেন। কারণ একেকজন মানুষ একেক শিল্পীর ভক্ত। কেউ তার প্রিয় শিল্পীর কাছ থেকে ভুল কিছু আশা করেন না। ভুল রাজনীতি আশা করবেন না।’

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-বাণিজ্যের অভিযোগ যাওয়া যাচ্ছে। বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের এসব কর্মকাণ্ড নিয়ে মতামত চাওয়া হয় বেবী নাজনীনের কাছে। এসব প্রশ্নে শিল্পী বলেন, ‘বিএনপি দেশের একটি বৃহৎ দল। তারা ১৫ বছরেরও বেশি সময় ক্ষমতার বাইরে ছিল। তাদের সবার গুম, খুনের ভয়, অভাব অনটনের যন্ত্রণা লেগেই ছিল। তাদের অনেকের ঘরে তো চুলাই জ্বলেনি। কারো কারো ছেলে-মেয়েরা স্কুল-কলেজ বন্ধ করে বাড়িতে বসে ছিল। কারো কারো পরিবারের কেউ মারা গেলে তাকে ঠিকমতো দাফনও করতে পারেনি। তারপর আমাদের হাজার হাজার নেতাকর্মী মারা গেছেন, তাদের পূর্ণ তালিকাও এখন পর্যন্ত করা যায়নি। এখন যে সমস্যা হচ্ছে, এগুলো সত্যিকারার্থে হওয়া উচিত নয়। এগুলো আদৌ দলের কেউ করছে কি না সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে। কারণ এত বড় একটা দল, কেউ একটা কিছু করে দলের নামে চালিয়ে দিতে পারে। কোনো বিষয়ে একটা অভিযোগ ওঠা মানেই সেটা সত্যি না।’

আরও পড়ুন: এবার হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন, বিপরীতে বাংলাদেশি অভিনেত্রী

বিগত ১৬ বছরে আওয়ামী শাসনামলে পেশাগত কাজে নানান বাধার মুখে পড়তে হয়েছে বেবী নাজনীনকে। বাংলাদেশ বেতার, টিভি, মঞ্চ কোনো মাধ্যমেই স্বাচ্ছন্দে কাজ করতে পারেননি তিনি। একপর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন এই শিল্পী। তবে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি ছিলেন সমাদৃত। বিদেশের মাটিতে গান করার ক্ষেত্রে তাকে কোনো বাধার মুখে পড়তে হয়নি। বরং ওই সময়ে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বেবী নাজনীন।

সাড়ে চার দশকের ক্যারিয়ারে আধুনিক গানের অর্ধশতাধিক একক অডিও অ্যালবাম বের হয়েছে বেবী নাজনীনের। বেরিয়েছে বহু দ্বৈত অডিও অ্যালবামও। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আশা ভোঁশলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত সংগীতশিল্পী বেবী নাজনীন চলচ্চিত্র, অডিও মাধ্যমে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। 

এসি/ আই.কে.জে/

বেবী নাজনীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250