সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

‘ইনসাফ’ দিয়ে হলে ফিরছেন রাজ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

#

‘পরাণ’ মুক্তির পর বদলে যায় শরিফুল রাজের ভাগ্য। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হতে শুরু করেন। তবে অতিরিক্ত পারিশ্রমিক হাঁকানো নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। ব্যক্তিগত সম্পর্ক নিয়েও ছিলেন আলোচনার কেন্দ্রে। এসব কারণে খানিকটা ব্যাকফুটে চলে যেতে হয় রাজকে।

২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল তার অভিনীত তিনটি সিনেমা ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘কাজলরেখা’। এরপর আর কোনো সিনেমা মুক্তি পায়নি তার। অবশেষে ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে ফিরছেন রাজ। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘ইনসাফ’।

অ্যাকশন থ্রিলার গল্পের ‘ইনসাফ’ পরিচালনা করছেন সঞ্জয় সমদ্দার। নির্মাতা আগেই জানিয়েছিলেন, এতে ধুন্ধুমার অ্যাকশনে দেখা যাবে রাজকে। গত শুক্রবার (২৫শে এপ্রিল)  প্রকাশিত সিনেমার ফার্স্ট লুক পোস্টারে সেভাবেই দেখা দিলেন অভিনেতা। হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ। পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখা হয়েছে, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ!’

ইনসাফে শরিফুল রাজের সঙ্গে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। নায়কের মতো তাকেও দেখা যাবে অ্যাকশন করতে। গত জানুয়ারিতে ফারিণের জন্মদিনে একটি পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানান নির্মাতা সঞ্জয় ও রাজ। এক হাতে পিস্তল, অন্য হাতে রক্ত লেগে থাকা ধারালো চাকু। চেহারায় ছোপ ছোপ রক্তের দাগ। তাসনিয়া ফারিণকে এমন অ্যাকশন লুকে দেখা যায়নি আগে। মোশাররফ করিমকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এ সিনেমায়।

এইচ.এস/

শরিফুল রাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250