শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আবু সাঈদের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবি পরিবারের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছে সাঈদের পরিবার। মঙ্গলবার (৫ই নভেম্বর) দুপুরে তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ সহযোগিতা কামনা করেন আবু সাঈদের পরিবার। 

এ সময় ‘শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এতে বলা হয়েছে, দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের পরিবার। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। 

সাক্ষাতে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। তখন উপদেষ্টা নাহিদ ইসলাম ‘শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। 

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বড়ভাই রমজান আলী, আবু হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা।  

এসি/কেবি

নাহিদ ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250