শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

আপন নিবাসের বৃদ্ধ মায়েদের পাশে ইনার হুইল ক্লাব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব, ধানমন্ডি (ঢাকা) শনিবার (৮ই মার্চ) সকালে ঢাকার উত্তর খানের ‘আপন নিবাস বৃদ্ধাশ্রমে’ আশ্রয় পাওয়া অবহেলিত বৃদ্ধ মায়েদের পাশে দাঁড়ায় এবং তাদের সঙ্গে কিছু সময় কাটায়।

ইনার হুইল ক্লাব, ধানমন্ডির প্রেসিডেন্ট ফারজানা আবেদীন টুম্পা, ডিসট্রিক্ট ভাইস-চেয়ারম্যান (২) শামীম খোন্দকার, সেক্রেটারি নাজনীন নাহার এবং ক্লাবের সদস্যরা বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন। 

আশ্রমটি সংসারে অবাঞ্ছিত, নাম পরিচয়হীন, ঠিকানাবিহীন ও রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন নারীদের পরম আশ্রয়স্থল। ইনার হুইল ক্লাব, ধানমন্ডির সদস‍্যরা এসব মায়েদের সঙ্গে শনিবার কুশল বিনিময় করেন। এ সময় আশ্রমের বাসিন্দারা আনন্দে আপ্লুত হয়ে পড়েন ।

ভাইস-চেয়ারম্যান শামীম খন্দকার  বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসে কমিউনিটি সার্ভিসের আওতায় আমরা ইনার হুইল ক্লাবের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দুস্থ মানুষের জীবনমান উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিতকরণের চেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি।’

প্রেসিডেন্ট ফারজানা আবেদীন টুম্পা বলেন, ‘ইনার হুইল ক্লাব সব সময়ই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। এরই ধারাবাহিকতায় আমরা বৃদ্ধাশ্রমের একশত দশজন বাসিন্দার মধ্যে চাল, ডাল, তেল, চিনি, মুড়ি, চিড়া, আলু ও পেঁয়াজ ইত্যাদি বিতরণ করি।’

‘আপন নিবাস বৃদ্ধাশ্রমের’ প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা শেলী জানান, ‘এই আশ্রমে পরিচয়হীন ও সংসার পরিত‍্যক্তা বৃদ্ধাদের শুশ্রূষা এবং মৃত্যু পরবর্তী সৎকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করা হয়। বৃদ্ধাশ্রম পরিচালনা ব‍্যয়বহুল ও কঠিন কাজ। দেশ-বিদেশের সহৃদয়বান মানুষের সহযোগিতা পেলে  সেবার পরিধি ও মান আরও সম্প্রসারণ করা সম্ভব।’

এইচ.এস/

ইনার হুইল ক্লাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250