বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক মিশন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০০৮ সালের পর এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক ছিল— এমন মন্তব্য করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক।

আজ শনিবার (১৪ই ফেব্রুয়ারি) সকালে পর্যবেক্ষক দলের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইভার্স ইজাবস বলেন, কোনো ধরনের সহিংসতাকেই সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন; সেটা শারীরিক হোক অথবা ভার্চুয়ালি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোশ্যাল মিডিয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন ইজাবস। অন্যদিকে প্রধান সারির গণমাধ্যমগুলো প্রার্থী ও নির্বাচনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে বলেও তার অভিমত। 

সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশন প্রধান বলেন, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নে এই নির্বাচন গ্রহণযোগ্য ছিল। গণতন্ত্রের ক্ষেত্রে যা যুগান্তকারী পদক্ষেপ রাখতে পারে। 

তিনি আরও বলেন, ভোটের পরবর্তী সময় সব রাজনৈতিক দলগুলো তাদের সমর্থকদের সহিংসতা থেকে দূরে রাখতে চেয়েছে, যা ইতিবাচক।

জে.এস/

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250