সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বৃদ্ধাশ্রমে প্রেম থেকে বিয়ে, কনের বয়স ১০২-বরের ১০০

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এবার সবচেয়ে বেশি বয়সে বিয়ে করে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের নাগরিক বার্নি লিটম্যান (১০০) এবং মার্জোরি ফিটারম্যান (১০২)! তাদের দুজনের মোট বয়স ২০২ বছর ২৭১ দিন। 

গত ৩রা ডিসেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, ফিলাডেলফিয়ার শতবর্ষী এই দম্পতির প্রেমের গল্প ফিলাডেলফিয়ার একটি বৃদ্ধাশ্রম থেকে শুরু হয়। নয় বছর আগে তাদের দেখা হয় এবং দ্রুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৯শে মে এই দম্পতি বিয়ে করেন। 

আরো পড়ুন : যে প্রাণী পুরুষ হয়েও গর্ভধারণ করে!

বার্নি এবং মার্জরি উভয়ই ছয় দশক ধরে সঙ্গীহীন ছিলেন। তরুণ বয়সে তারা একসঙ্গে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেন। তবে তখন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। বার্নি পেশায় একজন প্রকৌশলী ছিলেন। অন্যদিকে মার্জোরি ছিলেন একজন শিক্ষকা।     

বার্নিয়ের নাতনি জেউইশ ক্রনিকল বলেন, ‘আমার ১০০ বছর বয়সী দাদা তার ১০২ বছর বয়সী বান্ধবীকে বিয়ে করেছেন! তারা একটি বৃদ্ধাশ্রমে একই তলায় থাকতেন। তারা দুজনই ৬০ বছরের বেশি সময় ধরে সঙ্গীহীন ছিলেন।’ 

এস/কেবি

বৃদ্ধাশ্রম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250