বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা

ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে তারার মেলা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

শচীন টেন্ডুলকার, শহীদ আফ্রিদি, যুবরাজ সিংদের মতো তারারা মাতিয়ে রাখেন দর্শকদের। তবে এ ম্যাচে ভিন্ন আবহ তৈরি করে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলের উপস্থিতি। টসের আগে মাঠে আসেন গেইল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা গেইলকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন।

সাদা প্যান্ট ও একই রঙের ব্লেজারে চিরচেনা রূপে মাঠে হাজির হন গেইল। এ সময় তার জার্সিতে অটোগ্রাফ দেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা।

 আরো পড়ুন: আত্মশুদ্ধির প্রত্যাশায় হজে যাচ্ছেন সানিয়া মির্জা

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই বাধ সাধে বেরসিক বৃষ্টি। বৃষ্টির কারণে টস হতে দেরি হওয়ার সময়টা দারুণভাবে উপভোগ করেছেন দুদলের সমর্থকরা। ভারত-পাকিস্তান বলে কথা! তারার আলোয় আলোকিত হয়ে ওঠে নিউইয়র্কের নাসাউ কাউন্টি।

দুদেশের রাজনৈতিক বৈরি সম্পর্ক বাধা হয়নি ক্রিকেটারদের বন্ধুত্বে। শহীদ-আফ্রিদি-যুবরাজ সিংদের আন্তরিকতা মন ভরিয়েছে সমর্থকদের। বাড়তি উন্মাদনা যোগ করেন কিংবদন্তি টেন্ডুলকার। সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় পাক-ভারত ম্যাচ উপভোগের আমন্ত্রণ জানান তিনি। গ্যালারি থেকে মাঠ মাতিয়ে রাখেন দুদেশের সাবেক ক্রিকেটাররা।

এসি/ আই.কে.জে/


ভারত-পাকিস্তান ম্যাচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250