শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের

শেখ হাসিনার ফাঁসির রায়ে ঢাবির টিএসসিতে ভূরিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে ভূরিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার (১৮ই নভেম্বর) দিবাগত রাতে টিএসসির মাঠে এ আয়োজন করা হয়।

সাবেক সমন্বয়ক আব্দুল কাদের গত সোমবার এ–সংক্রান্ত ফেসবুকে দেওয়া একটি পোস্টে বিষয়টি শেয়ার করেন। শিক্ষার্থীরা এ ভোজের আয়োজনে সম্মতি জানান। এরপর গতকাল টিএসসিতে ভোজের আয়োজন করেন শিক্ষার্থীরা। সন্ধ্যার পর থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। রাত ৯টা থেকে ভূরিভোজ শুরু হয়ে ১১টা পর্যন্ত চলে। পরে এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে জানিয়েছিলেন, রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশের পাশাপাশি দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী সংগ্রামের সঙ্গীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

জে.এস/

ঢাকা বিশ্ববিদ্যালয়ের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250