মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

তারেক রহমানকে নিয়ে নির্মিত ‘সংকট সংগ্রামে সাফল্য’ মুক্তি পাচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ’সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র আগামীকাল (২০শে নভেম্বর) মুক্তি পাচ্ছে। খবর বাসসের। 

তারেক রহমানের বর্ণাঢ্য জীবনের নানা দিক নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামত ও স্টুডিও ভিত্তিক আলোচনা তথ্যচিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে।

আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (১৯শে নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এ তথ্যচিত্র অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

এতে দেশবরেণ্য বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবী, বিচারপতি, মানবাধিকারকর্মী, সংগীত শিল্পীসহ নানা অঙ্গনের প্রখ্যাত ব্যক্তি তারেক রহমানের অতীত, বর্তমান ও ভবিষ্যতের নানামুখী ভাবনা ও ধারণার ওপর গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন।

তথ্যচিত্রটিতে তারেক রহমানের জীবনচিত্র তুলে ধরার পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথা বলা হয়েছে।

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। তবে এতে তার রাজনীতি, অতীতের সংগ্রাম, ত্যাগ, ভবিষ্যত পরিকল্পনা এবং দেশের জন্য তার ভাবনা নিয়ে মানুষের কী মূল্যায়ন সেসব তুলে ধরা হয়েছে।

দেশবরেণ্য বেশকিছু সাংবাদিক তথ্যচিত্রটি নির্মাণে যুক্ত আছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জে.এস/

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250