শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

প্রতীকী ছবি

নিউজিল্যান্ডে একটি যাত্রীবাহী বাস নিয়মিত বিরতিতে ডিপোতে গিয়ে থামে। বাসের চালক হঠাৎ খেয়াল করলেন একটি লাগেজ নড়ছে। তাতে তার সন্দেহ হয়। এরপর তিনি লাগেজটি খুলে দেখেন এর ভেতর দুই বছর বয়সী এক শিশু। খবর এএফপির।

সঙ্গে সঙ্গে পুলিশকে কাইওয়াকা শহরের ওই বাস ডিপোতে ডাকা হয়। পরে পুলিশ ওই লাগেজের মালিক ২৭ বছর বয়সী এক নারী যাত্রীকে গ্রেপ্তার করে। আজ রোববার (৩রা আগস্ট) এ ঘটনা ঘটে।

গোয়েন্দা ইন্সপেক্টর সাইমন হ্যারিসন বলেছেন, শিশুকে অবহেলা ও নির্যাতনের অভিযোগে ওই নারীকে অভিযুক্ত করা হয়। তিনি বলেন, শিশুটির শরীর খুব গরম ছিল। তবে তার গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না। হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

লাগেজটি যাত্রীদের বসার জায়গার নিচে, আলাদা একটি অংশে রাখা হয়েছিল। হ্যারিসন বলেন, চালক আরও খারাপ কিছু হওয়া থেকে শিশুটিকে বাঁচিয়েছেন।

বিষয়টি নিউজিল্যান্ডের শিশুবিষয়ক মন্ত্রণালয় ওরাঙ্গা তামারিকিকে জানানো হয়েছে। ওই নারীর বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনা হতে পারে।

জে.এস/

নিউজিল্যান্ড শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250