সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

মেহেদির রং গাঢ় করার ৩ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। আর ঈদসহ বিভিন্ন উৎসব এলেই ধুম পড়ে যায় মেহেদিতে হাত রাঙানোর। তবে অনেকেই কষ্ট করে দু’হাত ভরে মেহেদি নিলেও গাঢ় রঙের অভাবে তা সৌন্দর্য হারায়। আবার অনেক সময় সারারাত হাতে মেহেদি রাখলেও গাঢ় রং হেয়লে না। তাই যে কোনো অনুষ্ঠান বা উৎসবে মেহেদি ব্যবহার করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। তাহলেই পাবেন মেহেদির গাঢ় রং। জেনে নিন মেহেদির রং গাঢ় করার ৩ উপায় -

১. মেহেদি হালকা শুকানোর পর গাঢ় রং পেতে ক্লোভ স্টিম নিতে পারেন। এজন্য একটি পাত্রে পানির সঙ্গে কয়েকটি লবঙ্গ ফুটিয়ে নিন। তারপর ওই ফুটন্ত পানির বাষ্প হাতে লাগালেই মেহেদির রং গাঢ় পাবেন।

আরো পড়ুন : ঈদের আগে ব্রণ দূর করার টিপস

২. মেহেদি কিছুটা শুকানোর পর একটি তুলোর বল লেবুর রস ও চিনির মিশ্রণে ডুবিয়ে ব্যবহার করুন। তারপর যখন মেহেদি পুরোপুরি শুকিয়ে গেলে এটি ঘষে তুলে ফেলুন।

৩. সরিষার তেল ব্যবহার করুন মেহেদির স্থান। তারপর একটি ব্যান্ডেজ দিয়ে মেহেদির স্থান ঢেকে ঘুমিয়ে পড়ুন রাতে।

এছাড়া চাইলে লেবু ও চিনির মিশ্রণও ব্যবহার করতে পারেন। তব অতিরিক্ত ব্যবহার করবেন না। অন্যদিকে সাবান পানি দিয়ে কখনো মেহেদি ধুয়ে ফেলবেন না। এমনকি মেহেদি তুলে ফেলার পরও কমপক্ষে ১২ ঘণ্টা ওই স্থানে পানি লাগাবেন না।

আর মেহেদি ব্যবহারের আগে হাত-পা শেভ করবেন না। এমনকি ওয়াক্সিং করাও ঠিক নয়। এর ফলে ত্বকের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। তাই পরবর্তী সময়ে ওই ত্বকে মেহেদি ব্যবহার করলে গাঢ় রং পাওয়া যায় না। মেহেদি পরার ৩-৪ দিন আগে এসব কাজ সম্পন্ন করুন।

গাঢ় রং পেতে উৎসব বা অনুষ্ঠানের অন্তত ২৪ বা ৪৮ ঘণ্টা আগে মেহেদি ব্যবহার করুন। একই সঙ্গে সর্বোচ্চ ৭-১২ ঘণ্টা মেহেদি হাতে রাখুন। তাহলেই পাবেন গাঢ় রং।

সূত্র: বলিউড শাদিস

এস/ আই.কে.জে/


ঈদুল আজহা মেহেদির রং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250