বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

১৪০ কোটি টাকা বকেয়া থাকায় বিচ্ছিন্ন হলো জেনেভা ক্যাম্পের বিদ্যুৎ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৭ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বছরের পর বছর ধরে বিদ্যুৎ ব্যবহার করলেও এর বিল পরিশোধ করে না উর্দুভাষীরা৷ শুধু রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পেই বকেয়া বিলের পরিমাণ ১৪০ কোটি টাকা। অবশেষে বিল না পেয়ে ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

মঙ্গলবার সকাল ৮টা ৩৫ মিনিটে ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডিপিডিসির শ্যামলী কন্ট্রোল৷ এরপর থেকে অন্ধকারে রয়েছে জেনেভা ক্যাম্প। ডিপিডিসির শ্যামলী কন্ট্রোলের নির্বাহী প্রকৌশলী এ কে আজাদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা জানান, জেনেভা ক্যাম্পের বিদ্যুৎ সংযোগের বিষয়ে আদালতে একটি মামলা ছিল। সে মামলা কয়েক মাস আগেই নিষ্পত্তি হয়েছে। ফলে জেনেভা ক্যাম্পের বাসিন্দাদেরই বিদ্যুতের বিল পরিশোধ করতে হবে৷

আরও পড়ুন: আতশবাজি-ফানুস নিষিদ্ধ, গুজব ছড়ালেই ব্যবস্থা

এ কে আজাদ বলেন, ১৫-২০ দিন আগে আমরা ক্যাম্প নেতাদের সঙ্গে মিটিং করেছি। আমরা তাদের লিখিত চিঠিও দিয়েছি। আমরা বলেছি, প্রথমে দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠানে মিটার নিতে, এরপর আবাসিকে মিটার নিতে৷ আমরা তাদের সময়ও দিয়েছিলাম। তবে সে সময় পার হয়ে গেছে, তারা কোনো উদ্যোগ নেয়নি। ফলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।

এসি/ আই.কে.জে/


জেনেভা ক্যাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250