বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বেরিয়ে গেলেন বহু দেশের প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে আজ শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) দেওয়া বক্তব্যে ঘোষণা করেছেন—গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে ‘কাজ শেষ করতেই হবে’। তার এই মন্তব্য এমন সময় এল, যখন একাধিক পশ্চিমা দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং আন্তর্জাতিক মহলে ইসরায়েল ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

সিএনএন ও বিবিসিসহ পশ্চিমা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার নেতানিয়াহু যখন তার বক্তব্য উপস্থাপন করতে যাবেন, সেই সময়টিতে বিভিন্ন দেশের বহু প্রতিনিধি সভাকক্ষ ছেড়ে বের হয়ে যান। কেউ কেউ স্লোগানও দেন। তবে আমেরিকার প্রতিনিধিরা যথারীতি তাদের আসনেই বসে ছিলেন এবং নেতানিয়াহুর বক্তব্যের কিছু অংশে তারা করতালিও দেন।

নেতানিয়াহু তার বক্তব্যে একটি মানচিত্র, পোস্টার এবং কিউআর কোড ব্যবহার করেন এবং বারবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করেন।

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্সসহ কয়েকটি দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে শুল্ক ও নিষেধাজ্ঞার চিন্তা করছে। জাতিসংঘের সাধারণ পরিষদও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে অঙ্গীকার করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে।

এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালতও দক্ষিণ আফ্রিকার উত্থাপিত গণহত্যার অভিযোগ খতিয়ে দেখছে।

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250