রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

এক চার্জে ১০৪ কিলোমিটার ছুটবে এই স্কুটার!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

দিন দিন বৈদ্যুতিক গাড়ি ও বাইকের চাহিদা বেড়েই চলেছে। এজন্য বিভিন্ন সংস্থা বৈদ্যুতিক বাইক, স্কুটার আনছে বাজারে। হোন্ডা শিগগির তাদের বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির হচ্ছে। সংস্থার দাবি, এই স্কুটার এক চার্জে ১০৪ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।

হোন্ডার এই বৈদ্যুতিক স্কুটারে থাকবে ২টি রাইডিং মোড--স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট। স্ট্যান্ডার্ড মোডে হোন্ডা অ্যাক্টিভা বৈদ্যুতিক স্কুটারে আপনি একবার ফুলচার্জে ১০৪ কি.মি রাস্তা যেতে পারবেন। তবে স্পোর্ট মোডে যেহেতু এই স্কুটার আরও বেশি শক্তি ব্যয় করবে, ফলে এর মাইলেজ খানিক কমতে পারে।

হোন্ডা অ্যাক্টিভা-ইলেকট্রিক অনেক ডিসপ্লে ভ্যারিয়ান্টের সঙ্গে বাজারে আসবে। টিজারে দেখা যাচ্ছে দুটি ভিন্ন ডিজিটাল ডিসপ্লে যা এর বিভিন্ন ট্রিমের ক্ষেত্রে ব্যবহৃত হবে।

আরো পড়ুন : মানুষের থেকে এখনও বহু দূরে এআই : গুগল কর্তা

হোন্ডা অ্যাক্টিভার বৈদ্যুতিক ভার্সনে রয়েছে রাইডার ইন্টিগ্রেটেড নেভিগেশনের সুবিধা যা সহজেই যে কোনো রুট খুঁজে পেতে সাহায্য করবে। এছাড়া রাইডার তার পছন্দ অনুযায়ী গানও চালাতে ও নিয়ন্ত্রণ করতে পারেন এর মাধ্যমে। এই স্কুটারে থাকবে ডুয়াল রাইডিং মোড যার মধ্যে স্পোর্টস ও স্ট্যান্ডার্ড মোড থাকবে।

এছাড়াও গ্রাহকরা এই স্কুটারে ব্যাটারির শক্তি ও কত খরচ হলো তার রিয়েল টাইম আপডেট পাবেন। হোন্ডার দুটি জনপ্রিয় এবং বেস্টসেলার স্কুটার অ্যাক্টিভা এবং ডিওর মডেলে ঠিক যেমন ইন্টারনাল কমবাশন ইঞ্জিন রয়েছে, সেভাবেই নতুন এই বৈদ্যুতিক স্কুটারেও একই ফিচার্স থাকবে বলে জানা গিয়েছে।

শোনা যাচ্ছে, এই বৈদ্যুতিক স্কুটার ২০২৫ সালে বাজারে আসবে। এরই মধ্যে এই স্কুটারের প্রোডাকশন লাইন আপ শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বর থেকে শুরু হবে উৎপাদন এবং মার্চ ২০২৫-এ ভারতের বাজারে লঞ্চ হবে এই স্কুটার। এই স্কুটারের দাম শুরু হতে পারে ভারতীয় বাজারে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার রুপি পর্যন্ত।

সূত্র: হিন্দুস্থান টাইমস

এস/ আই.কে.জে/


স্কুটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250