মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না একনজরে দেখে নিন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক নতুন ফিচার যুক্ত হচ্ছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে ইজরায়েলি স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সলিউশন। এমনই বিস্ফোরক অভিযোগ করেছে মেটা। এর মধ্যে বহু সাংবাদিক এবং সমাজকর্মীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও রয়েছে। চলুন জানা যাক আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না তা খুব সহজেই বুঝার উপায়-

>> খেয়াল করুন কোনো অজানা কন্টাক্ট আপনার চ্যাট লিস্টে আছে কি না। আগে ফোনে নম্বর সেভ করতে হয়। তারপর সেটা হোয়াটসঅ্যাপে আসে। কিন্তু ইউজার যদি আপনা আপনিই বিভিন্ন নম্বর হোয়াটসঅ্যাপে সেভ হতে দেখেন, তাহলে বুঝতে হবে অ্যাপ হ্যাক হয়েছে। নাহলে এমনটা হবে না।

আরো পড়ুন : ফোন চুরি হলেও জানতে পারবে না আপনার ব্যক্তিগত তথ্য

>> অজানা কন্টাক্টের সঙ্গে চ্যাট যদি থাকে। ইউজার যদি নিজে কোনো মেসেজ না পাঠান, তাহলে তা বন্ধুবান্ধব বা পরিবারের কারো কাছে যাওয়া সম্ভব নয়। কন্টাক্টের সঙ্গে যদি আপনা আপনিই চ্যাট হয়, তাহলে সেটা হ্যাক হওয়ার লক্ষণ। কারণ অন্য কোনোভাবে কন্টাক্টের কাছে চ্যাট যাওয়ার সম্ভাবনা নেই।

>> যদি বারবার চেষ্টা করেও কেউ হোয়াটসঅ্যাপে লগ ইন করতে না পারেন, তাহলে সম্ভবত অন্য কেউ অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছে। তাহলে বুঝতে হবে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। আসলে যার অ্যাকাউন্ট তিনি আর লগ ইন করতে পারছেন না।

>> বারবার যদি আপনার ফোনে ভেরিফিকেশন কোড আসে। যদি দেখেন হোয়াটসঅ্যাপ বারবার ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে, তাহলে বিষয়টা অবহেলা করা উচিত নয়। কারণ স্বাভাবিক ক্ষেত্রে এমনটা হয় না। বুঝতে হবে, অ্যাকাউন্টে অন্য কেউ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে। এটা তারই লক্ষণ। এই জন্যই বারবার ভেরিফিকেশন কোড আসছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/  আই.কে.জে


হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250