শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

পদোন্নতি

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে বড় ধরনের পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (২৩শে সেপ্টেম্বর) ৯২২ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া অধ্যাপকদের মধ্যে অর্থনীতির ৬০ জন, আরবীর ১৩ জন, ইসলামী শিক্ষার ১৬ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১২২ জন, ইংরেজির ৭০ জন, ইতিহাসের ৩৯ জন, উদ্ভিদবিদ্যার ১৯ জন, কৃষি বিজ্ঞানের ৫ জন, গার্হস্থ্য অর্থনীতির ৬ জন, নার্সারির ১ জন, গণিতের ৫২ জন, দর্শনের ৯৯ জন, পদার্থবিদ্যার ৫১ জন, পালির ১ জন, পরিসংখ্যানের ২ জন, প্রাণিবিদ্যার ৪৮ জন, বাংলার ৩০ জন, ব্যবস্থাপনার ৪৬ জন, ভূগোলের ১৩ জন, মনোবিজ্ঞানের ৭ জন, রসায়নের ৩৬ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৬৯ জন, সমাজকল্যাণের ১১ জন, সমাজবিজ্ঞানের ৫ জন, সংস্কৃতের ৮ জন, হিসাব বিজ্ঞানের ৬২ জন।

এছাড়া টিচার্স ট্রেইনিং কলেজগুলোতে টিটিসি (ইসলামী আদর্শন) ৪ জন, টিটিসি (ইংরেজি) ৩ জন, টিটিসি (ইতিহাস) ২ জন, টিটিসি (গাইডেন্স, কাউন্সিলিং) ৩ জন, টিটিসি (গণিত) ৫ জন, টিটিসি (গ্রন্থাগার বিজ্ঞাান) ২ জন, টিটিসি (প্রফেসনাল ইথিকস) ২ জন, টিটিসি (ভূগোল) ৩ জন, টিটিসি (রাষ্ট্রবিজ্ঞান) ১ জন, টিটিসি (বিজ্ঞান) ১ জন, টিটিসি (শিক্ষা) ৪ জন রয়েছেন।

সবশেষ ২০২৩ সালে সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ জনকে।

ওআ/কেবি


শিক্ষা ক্যাডার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250