মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

বিকেলের নাস্তা জমুক শীতের সবজি বাঁধাকপির মচমচে রোলে!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

শীতের বাজারে ডুকলেই দেখা মিলে হরেক রকম সবজি দিয়ে ভরপুর বাজার। এসময় বিকেলের নাস্তায় এসমস্থ সবজি দিয়ে নানান পদ তৈরি করে খাওয়া যায়। এবার বিকেলের নাস্তায় শীতের সবজি বাঁধাকপি দিয়ে বানাতে পারেন মচমচে বাঁধাকপির রোল। যা একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ । রইলো বাঁধাকপির রোলের রেসিপি-

উপকরণ: বাঁধাকপি ১টি, হাড়ছাড়া মুরগির মাংস এক কাপ, হলুদ ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, টমেটো কুচি আধা কাপ, শুকনা মরিচ আধা চা চামচ, টকদই দুই চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি আধা কাপ, গরম মশলার গুঁড়া ১/৪ চা চামচ, লবণ স্বাদমতো, ভাজার জন্য পরিমান মতো তেল। 

প্রণালী: বাঁধাকপি মাঝ বরাবর টুকরা করে বড় বড় পাতা ছাড়িয়ে নিতে হবে। এবার চুলায় পানি বসিয়ে তাতে সামান্য লবণ দিয়ে বাঁধাকপির পাতা ভাপিয়ে নিতে হবে।

আরো পড়ুন : শীতের সন্ধ্যায় ঝাল ঝাল ফিশ কেক হলে কেমন হয়!

অন্যদিকে মুরগির মাংস ছোট ছোট টুকরা করে নিতে হবে। এর মধ্যে হলুদ, লবণ, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, টমেটো কুচি, শুকনা মরিচ ইত্যাদি দিয়ে ভাল করে মেখে রাখতে হবে। এতে আরও যোগ করুন টকদই, লেবুর রস, ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়া এবং পরিমাণমতো তেল।

এবার বাঁধাকপির ভাপানো পাতা নিয়ে তার মধ্যে বড় এক চামচ করে চিকেনের পুর ভরে মুড়ে দিতে হবে। এরপর ছোট ছোট রোলের আকারে তা মুড়ে নিন।

এবার আবারও ৮-১০ মিনিট ভাপিয়ে নিতে হবে। ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে রোলগুলো দিয়ে চাইলে সামান্য ভেজে নিতে পারেন। পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন মচমচে বাঁধাকপির রোল।   

এস/

বাঁধাকপির রোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250