সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

শীতের সন্ধ্যায় ঝাল ঝাল ফিশ কেক হলে কেমন হয়!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

কেক খেতে পছন্দ করেন এমন মানুষ নেহাত কম নয়। কারও পছন্দ ভ্যানিলা কেক, কারও আবার চকলেট কেক। তবে কখনো কি মাছের কেক খেয়েছেন? এটি স্বাদে অনন্য। বিশেষ করে শীতের সন্ধ্যায় খেতে পারেন ঝাল ঝাল ফিশ কেক। এটি স্বাস্থ্যের জন্যও যেমন উপকারী, ঠিক তেমনই খেতেও মুখরোচক। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন মাছের কেক-

উপকরণ

১. পাউরুটি ৭-৮ পিস

২. মাছের টুকরো ৪-৫টি

৩. বড় মাপের আলু সেদ্ধ ১টি

৪. পার্সলে কুঁচি ২ টেবিল চামচ

৫. পেঁয়াজ কুঁচি আধা কাপ

৬. দুধ ১ কাপ

৭. ডিম ৩টি

৮. গ্রেটেড চিজ আধা কাপ

৯. রসুন বাটা ২ টেবিল চামচ কোয়া

আরো পড়ুন : শীতে ঝটপট মিষ্টিমুখ করতে স্বাদ নিন বাদামের হালুয়ার!

১০. মাখন ১ কাপ

১১. ওরচেস্টার সস ২ চা চামচ

১২. গোল মরিচ গুঁড়া ১ চা চামচ ও

১৩. লবণ স্বাদমতো।

পদ্ধতি

প্রথমে মাছের টুকরো (কাঁটা ছাড়া) লবণ ও ভিনেগার অথবা লেবুর রস দিয়ে মেরিনেট করে ১৫ মিনিট রেখে দিন। একটি পাত্রে পাউরুটির পিসগুলো দুধে ভিজিয়ে রাখুন। অন্য একটি পাত্রে সেদ্ধ আলু খুব ভালো করে চটকে নিন, যাতে কোনো দানা না থাকে। এবার ননস্টিক প্যানে বাটার দিয়ে তাতে রসুন বাটা ও পেঁয়াজ কুঁচি হালকা করে ভেজে মাছের ফিলেগুলো দিয়ে দিন।

২-৩ মিনিট রান্না করার পর লবণ ও ওরচেস্টার সস দিয়ে হালকা ভেজে আলু দিয়ে দিন। খুব ভালো করে মিশিয়ে পার্সলে কুঁচি ও গোল মরিচ গুঁড়া মিশিয়ে দুধে ভিজিয়ে রাখা ব্রেডে ঢেলে দিন। এবার এর মধ্যে কাঁচা ডিম, গ্রেটেড চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

মাইক্রোওভে প্রুফ বাটিতে বাটার দিয়ে গ্রিজ করে নিন। এবার পুরো ব্যাটার ঢেলে উপরে চিজ ছড়িয়ে দিন। যাদের মাইক্রোওভেন নেই তারা একই পদ্ধতিতে প্রেশার কুকারে বেক করে নিন। মাইক্রোওভেনে মাইক্রো মোডে ৭ মিনিট বেক করুন। সস অথবা কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন ফিশ কেক।

এস/ আই.কে.জে/    


ফিশ কেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250