বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সরকারে গিয়েছিলেন।

আজ শনিবার (২৪শে মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের আগে এ কথা বলেন নাহিদ ইসলাম। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিষয়ে নাহিদ ইসলাম আরও বলেন, ‘তারা যদি রাজনীতি বা নির্বাচন করতে চান, তাহলে তারা সরকারে থেকে সেটা পারবেন না। তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন। কিন্তু তাদের এনসিপির সঙ্গে সংযুক্ত করে একধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলব যে এটি খুবই উদ্দেশ্যমূলক। দুই ছাত্র উপদেষ্টাকে এনসিপির সঙ্গে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন বলে আশা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার ব্যবস্থা করা উচিত। বিচার, সংস্কার ও নির্বাচন—এ তিনটিরই রোডম্যাপ (পথনকশা) একসঙ্গে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের স্বস্তি ও আস্থার জায়গা তৈরি হবে। সরকারের প্রতি জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করার আহ্বান জানান তিনি।

এইচ.এস/

নাহিদ ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250