বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের *** শেখ হাসিনার সমালোচনা করায় ‘প্রচণ্ড জনপ্রিয়’ ছিলেন আইন উপদেষ্টা *** জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ *** ‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, নরওয়েজীয় কূটনীতিকের বর্ণবাদী মন্তব্য *** র‍্যাবের নাম ও পোশাক বদলে শিগগির প্রজ্ঞাপন জারি

সুখবর দিলেন সারা ফ্যায়রুজ যাইমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় একটি মিডিয়াতে অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ জনপ্রিয় হয়েছেন সারা ফ্যায়রুজ যাইমা। বর্তমানে তিনি আরটিভির ‘জুম বক্স’ নামে একটি জনপ্রিয় পডকাস্ট হোস্ট করছেন। সাবলীল উপস্থাপনার কারণে বর্তমানে আলোচিত এই উপস্থাপিকা অবশেষে দিলেন সুখবর। বিয়ে করেছেন তিনি।

শনিবার (১৬ই নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে রঙ ছড়ানো একটি যৌথ ছবি পোস্ট করে তার জীবন সঙ্গী পাওয়ার তথ্য জানিয়েছেন। সারা লিখেছেন, ‘একসাথে, আমরা আমাদের চিরকালের মধ্যে পা রাখি, ভালোবাসা এবং রঙ দিয়ে পৃথিবীকে চিত্রিত করি।’ এরপর নতুন শুরুর কথা লিখেছেন।

আরও পড়ুন: জীবন্ত কিংবদন্তী রুনা লায়লা এই প্রজন্মকে যেভাবে মূল্যায়ন করলেন

সারার বন্ধু হিসেবে খ্যাতি পাওয়া মডেল-উপস্থাপক পিয়া জান্নাতুল শনিবার (১৬ই নভেম্বর) নবদম্পতির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কি দারুণ ছবিটি! আমি তোমার জন্য খুব খুশি সারা। গরম গরম বিয়ের ছবি।’

সারার বিয়ের ছবিতে দেখা গেছে, বর-বউয়ের সাদামাটা সাজ পোশাক। সারা সেজেছেন সাদা জামদানিতে। মাথায় মেরুন নেটের সোনালি কাজ করা ওড়না। হালকা কিছু গোল্ডের গয়না।

অন্যদিকে, সারার স্বামীর পরনে সাদা সুতি পাজামা-পাঞ্জাবি। ছবি দেখে অনেকে মনে করছেন, তারা কোনো মসজিদে ছোট্ট পরিসরে আকদ অনুষ্ঠান সম্পন্ন করেছেন। 

এসি/  আই.কে.জে




সারা ফ্যায়রুজ যাইমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250