বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের *** শেখ হাসিনার সমালোচনা করায় ‘প্রচণ্ড জনপ্রিয়’ ছিলেন আইন উপদেষ্টা *** জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ *** ‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, নরওয়েজীয় কূটনীতিকের বর্ণবাদী মন্তব্য *** র‍্যাবের নাম ও পোশাক বদলে শিগগির প্রজ্ঞাপন জারি

মধ্যরাতে অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৩ পূর্বাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন মধ্যরাতে করা এক রহস্যময় পোস্টে জীবন, সংগ্রাম ও নীরবতার শক্তি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় এই তারকা ব্যক্তিগত অনুভূতি ও দর্শনভিত্তিক লেখা শেয়ার করে থাকেন।

সাম্প্রতিক পোস্টে অমিতাভ তার প্রয়াত বাবা, প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনের কথা স্মরণ করেন। বাবার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, জীবন মূলত সংগ্রামে ভরা। তার ভাষায়, “আমার বাবা বলতেন, জীবন হলো সংগ্রামে পরিপূর্ণ। জীবন থাকলে সংগ্রামও থাকবেই।” তিনি উল্লেখ করেন, তার বাবাও দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে পথ চলেছেন।

পোস্টে এলাহাবাদের কবি ফিরাক গোরখপুরীর কথাও উল্লেখ করেন অমিতাভ। জানান, ফিরাক ছিলেন তার বাবার ঘনিষ্ঠ বন্ধু। তার কবিতায় সামাজিক কাঠামো ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মানবিক চেতনার প্রকাশ ছিল, যা হরিবংশ রাই বচ্চনের ভাবনার সঙ্গে মিল খুঁজে পায়।

গতকাল মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) ভোর প্রায় ৪টার দিকে করা ওই পোস্টে রাতের নীরবতা নিয়েও নিজের অনুভূতি জানান এই অভিনেতা। তিনি লেখেন, রাতের শান্ত পরিবেশে চিন্তার শক্তি আরও গভীরভাবে কাজ করে। দিনের ব্যস্ততার তুলনায় নীরবতার প্রভাব বেশি, যা প্রশান্তির সতেজ অনুভূতি এনে দেয় — তবে সামাজিক মাধ্যমের বিভ্রান্তিতে না জড়ালে।

একই সঙ্গে পৃথিবী ও মানুষের ভূমিকা নিয়েও মন্তব্য করেন অমিতাভ। তার মতে, “আমরা এক অসাধারণ পৃথিবীতে বাস করি, যেখানে ৮.২ বিলিয়ন মানুষের বিকল্প পেশা যেন সাংবাদিকতা, যোগাযোগ স্থাপন, মতামত তৈরি ও তথ্য আদান-প্রদান।”

জে.এস/

অমিতাভ বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250